মন্ত্রিসভায় নতুন পে স্কেল প্রস্তাব অনুমোদন, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণ
আইপিএল সম্প্রচার স্বত্বে প্রতিযোগিতার অভাবে চিন্তায় বিসিসিআই
আইপিএলের পরবর্তী সম্প্রচার স্বত্ব এবং ভারতের ঘরের মাঠের দ্বিপক্ষীয় সিরিজগুলির সম্প্রচার স্বত্ব বিক্রির আগে বড় চ্যালেঞ্জের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ক্রিকেট মহলের একাংশের আশঙ্কা, জিওস্টার ছাড়া যদি আর কোনো বড় সংস্থা দরপত্রে অংশ না নেয়, তা হলে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটির প্রকৃত বাজারমূল্য নির্ধারণ করা কঠিন হয়ে পড়বে।
একই সঙ্গে প্রতিযোগিতা না থাকলে সম্প্রচার স্বত্বের দামও প্রত্যাশা মতো বাড়বে না।
এই সময়ের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইটি ওর্য়াল্ড লিডারর্স ফোরামে জিওস্টারের ভাইস চেয়ারম্যান উদয় শঙ্কর বলেন, ‘এক দশক আগে বড় ক্রীড়া সম্প্রচার স্বত্বের জন্য চার বা তার বেশি সংস্থার মধ্যে জোর প্রতিযোগিতা দেখা যেত। এখন পরিস্থিতি বদলে গিয়েছে।’
আগে একাধিক বড় সংস্থা ক্রীড়া সম্প্রচার স্বত্বের জন্য লড়াই করত।
এখন অনেক ক্ষেত্রেই মনে হচ্ছে আমরা একাই মাঠে রয়েছি। এটা কোনো সুস্থ পরিস্থিতি নয় বলে যোগ করেন তিনি।
উদয় শঙ্করের মতে, সম্প্রচার স্বত্বের দাম অনেক বেড়েছে। কিন্তু সেই তুলনায় আয় বাড়েনি।
তাই এই ব্যবস্থাকে দীর্ঘ দিন সফল ভাবে চালিয়ে যেতে হলে সব পক্ষের জন্য লাভজনক পরিবেশ তৈরি করা প্রয়োজন।
বিশ্বের বিভিন্ন দেশে ইউটিউব এবং নেটফ্লিক্সের মতো সংস্থাগুলি এখন ক্রীড়া সম্প্রচারে বেশি আগ্রহ দেখাচ্ছে। বিশেষ করে ইউটিউব সম্প্রচার স্বত্ব কিনে তা নিজেদের সাবস্ক্রিপশন পরিষেবার সঙ্গে যুক্ত করার কৌশল নিয়েছে।
অন্যদিকে নেটফ্লিক্সের কো-সিইও টেড সারান্ডোস জানিয়েছেন, তাদের সংস্থা সরাসরি ক্রীড়া সম্প্রচারে আগ্রহী। ক্রিকেট নিয়েও আগ্রহ রয়েছে।
তবে তারা প্রচলিত ধারার পুরো মৌসুমের সম্প্রচারকারী হতে চায় না।
বিশেষজ্ঞদের মতে, আইপিএলের মতো প্রতিযোগিতা নেটফ্লিক্সের কাছে আকর্ষণীয় হতে পারে। কারণ এটি শুধু ভারতের কোটি কোটি দর্শকের কাছেই জনপ্রিয় নয়, বিশ্বের বিভিন্ন দেশে থাকা ভারতীয়দের মধ্যেও সমানভাবে সমাদৃত।
কমেন্ট