ফের চোটে ভারতীয় তারকা অলরাউন্ডার, বিপাকে টিম ইন্ডিয়া

ফের চোটে ভারতীয় তারকা অলরাউন্ডার, বিপাকে টিম ইন্ডিয়া

চোট যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথে আবার ধাক্কা খেলেন ভারতের এই তারকা অলরাউন্ডার।


বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে রিহ্যাব চলছিল হার্দিকের। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে ফিরতে পারেন তিনি, এমনটাই জানা গিয়েছিল।
কিন্তু শেষ মুহূর্তে পায়ে অস্বস্তি দেখা দিয়েছে ভারতীয় অলরাউন্ডারের। ফলে আফগানদের বিরুদ্ধে তার খেলার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।


আসন্ন এশিয়ান গেমসেও ফেরা অনিশ্চয়তা দেখা দিয়েছে এই অলরাউন্ডারের।
এই সময়ের প্রতিবেদনে বলা হয়, বেঙ্গালুরে রিহ্যাব চলাকালীন ধাপ মেনে একের পর এক ফিটনেস টেস্টে পাস করছিলেন হার্দিক। কিন্তু শেষ মুহূর্তের এই সমস্যায় পিছিয়ে গিয়েছে তার কামব্যাক। ১৩ সেপ্টেম্বর দিল্লিতে শুরু হবে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।


চলতি সপ্তাহেই স্কোয়াড বেছে নিতে পারেন নির্বাচকরা। তার আগে চোট বড় ধাক্কা হার্দিকের জন্য।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, হার্দিক পান্ডিয়া পুরোদমে বোলিং করছিলেন। কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু সম্প্রতি পায়ে ফের অস্বস্তির কারণে তাকে বোলিংয়ে বিরতি নিতে বলা হয়েছে।


শিগগিরই হার্দিক আবার বোলিং শুরু করবেন। তবে আফগানিস্তান সিরিজ শুরুর আগে বেশি সময় না থাকায় প্রয়োজনীয় ফিটনেসে পৌঁছানো কঠিন হতে পারে হার্দিকের জন্য।
ব্যাটিং এবং মাঠে চলাফেরার ক্ষেত্রে অবশ্য বড় কোনো সমস্যা নেই হার্দিকের। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে এবং ধকল নেওয়ার জন্য তারকা অলরাউন্ডারের ফিটনেস নিয়ে পুরোপুরি নিশ্চিত হতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

৩২ বছরের হার্দিক শেষবার কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ২৪ মে। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ওই ম্যাচ খেলেছিলেন তিনি। ভারতের জার্সিতে শেষবার খেলেছিলেন ৮ মার্চ, অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। এই চোটের কারণে এশিয়ান গেমসেও হার্দিকের খেলা নিয়ে বাড়ল সংশয়।

আফগানিস্তান সিরিজের আগে ভারত কিচুটা স্বস্তি পেয়েছে। আরেক পেসার-অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডির ফিট হওয়ায়। আর এক স্পিনার-অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও ম্যাচের ফিট হতে পারেন এই সিরিজের আগে। তবে আফগানদের বিরুদ্ধে তারকা পেসার জশপ্রীত বুমরার খেলার সম্ভাবনাও খুবই কম।

৩৯ বছর পর এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ল পাকিস্তান পরবর্তী

৩৯ বছর পর এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ল পাকিস্তান

কমেন্ট