স্থানীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার: স্বরাষ্ট্রমন্ত্রী
লন্ডনকে হারিয়ে বিশ্ব অ্যাথলেটিক্সের আয়োজক নাইরোবি
২০২৯ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজনে স্বাগতিক হওয়ার লড়াইয়ে হেরে গেছে যুক্তরাজ্য। বুদাপেস্টে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কাউন্সিলের সভায় ভোটাভুটিতে লন্ডন ও রোমকে হারিয়ে আয়োজক হিসেবে নির্বাচিত হয়েছে কেনিয়ার রাজধানী নাইরোবি।
এর মাধ্যমে ইতিহাসের প্রথমবারের মতো আফ্রিকার কোনো দেশে বসতে যাচ্ছে অ্যাথলেটিক্সের এই বৈশ্বিক মহাযজ্ঞ।
২০১৭ সালের সফল আয়োজনের পর ২০২৯ সালে আবারও আসরটি যুক্তরাজ্যে ফিরিয়ে নেওয়ার জন্য জোরালো আবেদন করেছিল লন্ডন। ব্রিটিশ সরকারের প্রায় ৪৫ মিলিয়ন পাউন্ডের আর্থিক নিশ্চয়তা এবং লন্ডন স্টেডিয়ামকে কেন্দ্র করে একটি শক্তিশালী পরিকল্পনা জমা দেওয়া হয়েছিল। খবর বিবিসি
তবে আফ্রিকার ক্রীড়া উন্নয়ন ও বিকেন্দ্রীকরণের নীতিকে প্রাধান্য দেওয়ায় লন্ডনের বিডটি বাতিল হয়ে যায়, যা যুক্তরাজ্য অ্যাথলেটিক্স কর্তৃপক্ষকে চরম হতাশ করেছে।
ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সের সভাপতি সেবাস্তিয়ান কো এই সিদ্ধান্তকে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর আফ্রিকার কোনো শহরে এই মেগা ইভেন্টটি নেওয়ার সিদ্ধান্ত ক্রীড়া বিশ্বে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
নাইরোবির ৪৮হাজার আসন বিশিষ্ট বিখ্যাত কাসারানি স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২০২৭ সালের আফ্রিকান কাপ অব নেশনস (এএফসিওএন) ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে বর্তমানে এই স্টেডিয়ামটির আধুনিকায়নের কাজ চলছে।
২০২৯ সালের আগে, ২০২৭ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে চীনের বেইজিংয়ে। অন্যদিকে, ২০২৯ সালের বিড হারানো অপর শক্তিশালী প্রতিদ্বন্দ্বী জার্মানির মিউনিখকে ২০৩১ সালের আসরের স্বাগতিক হিসেবে আগাম ঘোষণা করেছে কাউন্সিল।
কমেন্ট