এমবাপ্পে-ইয়ামাল নয়, ব্যালন ডি’অর জিতবে মেসি—দাবি আর্জেন্টাইন কোচের

এমবাপ্পে-ইয়ামাল নয়, ব্যালন ডি’অর জিতবে মেসি—দাবি আর্জেন্টাইন কোচের

২০২৬ সালের ব্যালন ডি'অরের জন্য গত ৮ সেপ্টেম্বর ৩০ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর লন্ডনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এবারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

 


কে জিতবে এবারের ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি? এ নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।
কিলিয়ান এমবাপ্পে, লামিন ইয়ামালরা যার যার জায়গা থেকে এই পুরস্কার জয়ের ব্যাপারে আশাবাদী। তবে সম্পূর্ণ অন্য পথে হাঁটলেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে। ইয়ামাল বা এমবাপে নয়, ব্যালন ডি’অর জয়ের দাবিদার হিসেবে লিওনেল মেসিকেই এগিয়ে রাখলেন আর্জেন্টাইন এই কোচ।

 

ওসাসুনার বিরুদ্ধে লা লিগার ম্যাচের আগে ব্যালন ডি’অর কে জিতবেন, তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল সিমিওনেকে। জবাবে তিনি বলেন, ‘মেসি। এ নিয়ে কোনো দ্বিধা নেই। ৩৯ বছর বয়সেও বিশ্বকাপে মেসি যেমন পারফর্ম করেছে, সেটা দেখার পরে কোনো সন্দেহ থাকার কথাই নয়।

 



ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মেসি। শেষ পর্যন্ত স্পেনের কাছে হেরে রানার্স হয় তিনবারের বিশ্বচ্যাস্পিয়নরা। তবে পুরো টুর্নামেন্টে লিওনেল স্কালোনির দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ৩৯ বছরের মেসি। গোটা টুর্নামেন্টে ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন তিনি। তবে বিশ্বকাপের পরেই ৩১ অগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন তিনি।

 


অবসর ঘোষণা করলেও দেশের জার্সিতে মেসির আরো একটি ম্যাচ খেলবেন। আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ৬ অক্টোবর বুয়েনস আইরেসে বেনিনের বিরুদ্ধে একটি ম্যাচে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে।

২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে মেসির পাশাপাশি রয়েছেন একাধিক তারকা। এমবাপে, ইয়ামাল ছাড়াও গত বছরের ব্যালন ডি’অর জয়ী ওউসমানে দেম্বেলে এবারও পুরস্কার ধরে রাখতে পারেন। হ্যারি কেন ও জুড বেলিংহ্যামও রয়েছেন দাবিদারদের মধ্যে। তবে মেসি জিতলে এটি হবে তার নবম ব্যালন ডি’অর। ২০২৩ সালে অষ্টমবার এই পুরস্কার জিতেছিলেন তিনি। শেষ পর্যন্ত কী হয়, সে দিকেই তাকিয়ে ফুটবলপ্রেমীরা।

 

ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের মন্তব্যে ফ্রান্স দলে ‘ফাটল’, ডেম্বেলের চোখে ‘বিশ্বাসঘাতকতা’ পরবর্তী

ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পের মন্তব্যে ফ্রান্স দলে ‘ফাটল’, ডেম্বেলের চোখে ‘বিশ্বাসঘাতকতা’

কমেন্ট