টেকসই জাতীয় উন্নয়নে সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী
৭৫ বছরের এশিয়ান গেমস ইতিহাসে রেকর্ড গড়লেন জাপানি খুদে অ্যাথলেট
এশিয়ান গেমসে এক অবিশ্বাস্য ইতিহাস গড়েছে জাপানের ১১ বছর বয়সী খুদে অ্যাথলেট ইউকি কুরিহারা। নিজের চেয়ে বয়সে দ্বিগুণ ও অভিজ্ঞ প্রতিপক্ষদের পাত্তাই না দিয়ে ‘পুয়ো পুয়ো চ্যাম্পিয়নস’ ইভেন্টে সোনা জিতেছে এই বিস্ময় বালক।
এই জয়ের মাধ্যমে জাপানের ইতিহাসের সর্বকনিষ্ঠ এশিয়ান গেমস অ্যাথলেট হিসেবে সোনা জেতার রেকর্ড গড়ল এই ক্ষুদে তারকা।
ফাইনালে দক্ষিণ কোরিয়ার ২৪ বছর বয়সী শক্তিশালী প্রতিপক্ষ কাং দংশিনকে ১০-২ ব্যবধানের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দেয় কুরিহারা। এর আগে সেমিফাইনালেও তার দাপটের সামনে দাঁড়াতে পারেনি থাইল্যান্ডের ২৮ বছর বয়সী তানারাক ওয়ংকিতকুন। তাকে ১০-১ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল এই খুদে চ্যাম্পিয়ন।
সোনা জয়ের পর যেখানে যেকোনো অ্যাথলেট উল্লাসে মেতে ওঠেন, সেখানে কুরিহারার উদ্যাপন ছিল একেবারেই শান্ত ও ব্যতিক্রমী। ম্যাচ শেষে সে জানায়, ‘সবার সামনে লজ্জা পাওয়ার কারণেই সে ঠিকমতো নিজের অনুভূতি প্রকাশ করতে পারেনি। তবে মঞ্চে চকচকে ও ভারী সোনার পদক এবং আয়োজকদের দেওয়া সোনালি প্লাশ খেলনাটি পেয়ে দারুণ খুশি হয়েছে এই খুদে চ্যাম্পিয়ন।’
এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে ১৯৫১ সালে শুরু হওয়া এশিয়ান গেমসের ইতিহাসে ইউকি কুরিহারা সর্বকনিষ্ঠ সোনাজয়ী খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছে।
গেমসের ইতিহাসে সর্বকনিষ্ঠ পদকজয়ীদের কোনো সর্বজনীনভাবে উপলব্ধ রেকর্ড নেই, তবে ইন্দোনেশিয়ার বুঙ্গা নিইমাস ২০১৮ সালে ১২ বছর বয়সে মহিলাদের স্কেটবোর্ডিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন। এশিয়ান গেমসের বিগত দুটি সংস্করণে ই-স্পোর্টস অন্তর্ভুক্ত ছিল এবং এ বছর ১১টি পদক ইভেন্টের মধ্যে পুয়ো পুয়ো অন্যতম।
প্রাথমিক বিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ার সময় শখের বশে পুয়ো পুয়ো খেলা শুরু করেছিল কুরিহারা। তবে নিখুঁত কম্বো মেলানো আর ক্ষুরধার বুদ্ধির জোরে ১১ বছর বয়সেই সে এখন একজন পেশাদার লাইসেন্সধারী খেলোয়াড়। কুরিহারার এই অবিশ্বাস্য সাফল্য বিশ্ব ক্রীড়াঙ্গনে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে।
কমেন্ট