সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে : ইসি সচিব
মেসির মুকুটে যুক্ত হচ্ছে নতুন পালক
আন্তর্জাতিক ফুটবল থেকে সদ্য অবসরের ঘোষণা দেওয়া আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসির মুকুটে যুক্ত হচ্ছে নতুন পালক। এবার কোন ট্রফি বা খেতাব নয়।
এই মহাতারকা পেতে যাচ্ছেন আর্জেন্টিনার সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি ‘ডক্টর অনোরিস কাউসা’। দেশটির সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ইউনিভার্সিটি অব বুয়েনস আইরেস (উবা) এই ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক বিদায়ি ম্যাচ খেলবেন মেসি। ম্যাচের আগে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা তাঁর হাতে তুলে দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পরিষদের সর্বসম্মতিক্রমে মেসিকে এই ডক্টরেট ডিগ্রি দেওয়ার প্রস্তাব অনুমোদন করে। উবা কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩৯ বছর বয়সী এই মহাতারকার মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তাঁর জীবনবোধকে সম্মান জানাতেই এই উদ্যোগ। মেসির দীর্ঘ খেলোয়াড়ি জীবনকে ‘শ্রেষ্ঠত্ব, অধ্যবসায়, নম্রতা এবং নৈতিক আচরণের এক অনন্য উদাহরণ’ হিসেবে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয়টি, যা বিশ্বমঞ্চে আর্জেন্টিনার ভাবমূর্তি উজ্জ্বল করেছে।
বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের রেক্টর রিকার্দো গেলপি সিদ্ধান্তটির ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘সব আর্জেন্টাইন মেসি সম্পর্কে যা জানেন, তার বাইরে তার ক্রীড়াবিদ হিসেবে মর্যাদা প্রমাণ করা সংখ্যা ও পরিসংখ্যান বাদ দিলেও, আমরা একজন বিনয়ী ও অধ্যবসায়ী মানুষকে স্বীকৃতি দিতে চাই।
তিনি আমাদের জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের একজন উদাহরণ এবং দূত।’
এই সম্মানের মাধ্যমে আমরা এমন একজন মানুষের গুরুত্ব ও প্রভাবকে তুলে ধরতে চাই, যিনি খেলাধুলার মাধ্যমে এবং এর বাইরেও অসাধারণ সব সাফল্য অর্জন করেছেন এবং উৎকর্ষের এক উদাহরণে পরিণত হয়েছেন বলে যোগ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমিলিয়ানো ইয়াকোবিত্তি বলেন, ‘মেসি আর্জেন্টিনার জার্সির মূল্যবোধকে তুলে ধরতে পেরেছেন এবং সাহস ও সম্মানের সঙ্গে সেটির প্রতিনিধিত্ব করেছেন। এভাবেই তিনি আর্জেন্টিনাকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। তবে এই সম্মানসূচক ডক্টরেট শুধু তার ফুটবল ক্যারিয়ারের স্বীকৃতি নয়।
এটি একটি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা, যা বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুরো আর্জেন্টাইন সমাজের প্রতিনিধিত্ব করে তাকে প্রদান করা হচ্ছে।’
সম্মানসূচক ডক্টরেট হলো বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়ের দেওয়া সর্বোচ্চ সম্মানসূচক উপাধি। মেসিই প্রথম ক্রীড়াবিদ, যিনি এই সম্মান পাচ্ছেন।
কমেন্ট