আপনাদের সতর্ক থাকতে হবে , স্বৈরাচার ও গুপ্ত আবারও এক হয়েছে : প্রধানমন্ত্রী
নেশনস লিগে বসনিয়ার বিপক্ষে ম্যাচের আগে বিপাকে সুইডেন কোচ
উয়েফা নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হওয়ার ঠিক আগে বড়সড় ধাক্কা খেয়েছে সুইডেন। দলটির ভেতর হঠাৎ ‘অসুস্থতার ঢেউ’ ছড়িয়ে পড়ায় স্কোয়াডের গুরুত্বপূর্ণ ৫ জন ফুটবলার ম্যাচ থেকে ছিটকে গেছেন।
শুক্রবার (২ অক্টোবর) বসনিয়ার জেনিৎসা শহরের স্তাদিওন বিলিনো পোলিয়ে-তে লিগ ‘বি’র গ্রুপ ৪-এর এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে মাঠের লড়াইয়ের চেয়ে এখন সুইডেন শিবিরের ভেতরের পরিস্থিতি সামাল দিতেই বেশি ব্যস্ত কোচ ও মেডিকেল টিম।
ইডেন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, আক্রান্ত খেলোয়াড়দের মধ্যে ঠাণ্ডাজনিত সমস্যা এবং বমি ভাবসহ নানা উপসর্গ দেখা দিয়েছে। অসুস্থ হয়ে পড়া ৫ জন খেলোয়াড় হলেন— ব্রাইটনের মিডফিল্ডার ইয়াসিন আয়ায়েরি, সেল্টিকের বেনিয়ামিন নিগ্রেন, গুস্তাফ ল্যাগারবিয়েলকে, এলিয়ট স্ট্রাউড এবং প্যাট্রিক ওয়ালেমার্ক।
দলীয় চিকিৎসক জোনাস ওয়ার্নার এক বিবৃতিতে বলেন, ‘আমরা সংক্রমণ আরো ছড়িয়ে পড়া রোধ করতে সব ধরণের প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি এবং যারা অসুস্থ হয়েছেন তাদের শারীরিক অবস্থার ওপর সার্বক্ষণিক নজর রাখছি।’
অসুস্থতার এই ধাক্কার আগে থেকেই ইনজুরি সমস্যায় ভুগছে সুইডেন। রোমানিয়ার বিপক্ষে ম্যাচে পাওয়া চোটের কারণে দলের তারকা স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক ইতিমধ্যেই স্কোয়াড ছেড়ে চলে গেছেন। এই জরুরি পরিস্থিতি এবং খেলোয়াড় সংকট সামাল দিতে কোচ গ্রাহাম পটার তড়িঘড়ি করে স্কোয়াডে ডেকে নিয়েছেন এরিক স্মিথকে।
নেশনস লিগের চলতি আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে সুইডেন। প্রথম দুই ম্যাচের দুটিতেই জিতে তারা বর্তমানে টেবিলের শীর্ষে অবস্থান করছে। তবে বসনিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে নামার আগে এই আকস্মিক ‘অসুস্থতার হানা’ কোচ গ্রাহাম পটারের গেমপ্ল্যান সম্পূর্ণ ওলটপালট করে দিয়েছে। এখন বিকল্প ফুটবলারদের ওপর ভর করেই শুক্রবার পূর্ণ ৩ পয়েন্টের লক্ষ্যে মাঠে নামতে হবে সুইডিশদের।
কমেন্ট