'দুষ্টু' অ্যালার্ম ঘড়িতে আপনার ঘুম ভাঙবেই (ভিডিও)

'দুষ্টু' অ্যালার্ম ঘড়িতে আপনার ঘুম ভাঙবেই (ভিডিও)

প্রতিদিনই ভাবেন সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে যাবেন, কিন্তু তা আর হয়ে ওঠে না। এমনিতেই সকালে সময় মতো ঘুম থেকে উঠতে না পারার কষ্ট অনেকের আছে। তাই অনেকেই সকালে ওঠার জন্য অ্যালার্ম ঘড়ি ব্যবহার করেন। কিন্তু অ্যালার্ম ঘড়ি সময় মতো ঘুম থেকে জাগাতে পারলেও, অনেকের ক্ষেত্রে দেখা যায় তাকে বিছানা থেকে নামাতে পারে না। কেননা অ্যালার্ম ঘড়ি সহজেই সুইচ টিপে বন্ধ করা যায়। ফলে তারা ঘড়ির অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে। তবে ‘ক্লকি’ নামক যে অ্যালার্ম ঘড়ি তৈরি করা হয়েছে, এটি ঘুম ভাঙানোর পাশাপাশি আপনাকে বিছানা থেকে নামিয়ে ছাড়বে। ম্যাশ অ্যাবলের খবরে বলা হয়েছে, ক্লকিতে অ্যালার্ম বাজার পর আপনি যদি বিছানা থেকে না ওঠেন, তাহলে চাকাযুক্ত এই রোবটিক অ্যালার্ম ঘড়ি আপনার বিছানা অথবা টেবিল থেকে লাফ দিয়ে নিচে মেঝেতে নেমে ঘরজুড়ে ঘুরে বেড়াবে। ফলে সঠিক সময়ে বিছানা ছাড়াটা আপনার জন্য নিশ্চিত। কারণ আপনি বিছানা থেকে নেমে অ্যালার্ম বন্ধ না করা পর্যন্ত চাকাযুক্ত এই রোবটিক অ্যালার্ম ঘড়ি উচ্চ শব্দে ঘরময় ছুটতেই থাকবে। অ্যালার্ম বন্ধ করতে চাইলে ছুটতে থাকা ঘড়িটির পেছনে দৌঁড়ে এটিকে আগে থামাতে হবে, এরপরই কেবল বন্ধ করা যাবে অ্যালার্ম। https://www.youtube.com/watch?v=o2rUhCsHcZ0
ফের কারিগরি ও প্রযুক্তিগত বদল আনতে চলেছে হোয়াটসঅ্যাপ পূর্ববর্তী

ফের কারিগরি ও প্রযুক্তিগত বদল আনতে চলেছে হোয়াটসঅ্যাপ

একটু বেশি দামের ১০টি হট স্মার্টফোন পরবর্তী

একটু বেশি দামের ১০টি হট স্মার্টফোন

কমেন্ট