গ্যালাক্সি নোট৮ উন্মুক্ত করেছে স্যামসাং

গ্যালাক্সি নোট৮ উন্মুক্ত করেছে স্যামসাং

৬.৩ ইঞ্চি স্ক্রিনের ‘গ্যালাক্সি নোট৮’ স্মার্টফোন উন্মুক্ত করেছে স্যামসাং। নতুন এই ডিভাইসের মাধ্যমে গ্যালাক্সি নোট৭ এর বিপর্যয়ের কাটিয়ে ওঠার আশা করছে তারা। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে বিভিন্ন দেশে পাওয়া যাবে এই স্মার্টফোন। ২৪ আগস্ট থেকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ২৫ আগস্ট অস্ট্রেলিয়ায় এর প্রি-অর্ডার শুরু হয়েছে। স্যামসাং জানিয়েছে তাদের নতুন এই স্মার্টফোনের পেছনে রয়েছে ১২ মেগাপিক্সেলের দুটি আলাদা ক্যামেরা। সেলফি তোলার জন্য সামনে যুক্ত করা হয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ওয়্যারলেস চার্জিং সুবিধা সম্বলিত ও অ্যানড্রয়েড নুগাট অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনটি পানি ও ধুলানিরোধক। এ ছাড়া এনএফএস এবং এমএসটি প্রযুক্তি থাকায় ‘স্যামস্যাং পে’ পেমেন্ট সেবাও আছে এতে। ডিভাইসটির নতুন এস পেন দিয়ে আগের ফোনগুলোর তুলনায় আরও স্বচ্ছন্দে লেখা ও ছবি আঁকা যাবে। ৬ গিগাবাইট র্যা মের গ্যালাক্সি নোট ৮ এর ধারণ ক্ষমতা ৬৪, ১২৮ ও ২৫৬ গিগাবাইট। কোয়ালকম স্ন্যাপড্রাগন ও অক্টাকোর প্রসেসরে চলা স্মার্টফোনটির দাম ধরা হয়েছে ৯৩০ মার্কিন ডলার। সূত্র : টেক রাডার
বিশ্বের প্রথম থার্মাল ইমেজিং অ্যাকশন ক্যামেরা পূর্ববর্তী

বিশ্বের প্রথম থার্মাল ইমেজিং অ্যাকশন ক্যামেরা

মুখ দেখে লক খুলবে আইফোন ৮ পরবর্তী

মুখ দেখে লক খুলবে আইফোন ৮

কমেন্ট