গুগল ফিউশন টেবিলের মাধ্যমে যা যা করতে পারবেন

গুগল ফিউশন টেবিলের মাধ্যমে যা যা করতে পারবেন

গুগুলের অনেকগুলি ওয়েব বেইজড সার্ভিসের মধ্যে অন্যতম গুগুল ফিউশান টেবিল। এর মাধ্যমে আপনি আপনার সমস্ত তথ্য সাজিয়ে রাখতে পারবেন। অনেক তথ্য এক জায়গায় সাজিয়ে রাখার জন্য খুবই উপকারী টুল এই গুগল ফিউশান টেবিল। এ ছাড়াও এই টুলের মধ্যমে আপনি অনেকগুলো টেবিলের ডেটা অনলাইনে একত্রিত করে একটি টেবিলে স্টোর করে রাখতে পারবেন। এবার দেখে নেওয়া যাক কি কি করা সম্ভব গুগুল ফিউশান টেবিলের মাধ্যমে। আপনার টেবিলের ডেটা স্টোর করে রাখুন মাইক্রোসফট এক্সেল-এ আপনি যদি একটি টেবিল বানান সেটি আপনার কম্পিউটারে সেভ হয়। এবার সেটি যদি আপনি অন্য কাউকে পাঠাতে চান তবে আপনাকে ই-মেইলের মাধ্যমে সেই ফাইলটি পাঠাতে হবে। তারপর সেই ব্যাক্তি আপনার ফাইল এডিট করে আবার আপনার কাছে ই-মেইলের মাধ্যমে পাঠালে আপনি আবার নতুন এডিটে টেবিলটি পাবেন। কিন্তু গুগল ফিউশান টেবিলের মাধ্যমে মাত্র একটি গুগল ড্রাইভের লিংক শেয়ার করেই একাধিক ব্যাক্তি পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে একই টেবিল এডিট করতে পারবেন। ভিজুয়ালি আরও সুন্দর করুন আপনার ডেটা এক্সেলের মতো বোরিং ডেটা টেবিল থেকে মুক্তি পান। এবার গুগল ফিউশান টেবিলের মাধ্যমে আপনার ডেটার সাথে যুক্ত করুন লাইন, বার ও পাইপ চার্ট। পরে এই চার্টগুলিকে ব্যবহার করুন আপনার ওয়েবপেইজে। ম্যাপ ও ভৌগলিক ডেটা যদি ভৌগলিক ডেটা নিয়ে আপনি টেবিল বানান তবে ফিউশান টেবিলের মাধ্যমে আপনি ম্যাপে সেই জায়গা চিহ্নিত করতে পারবেন। এ ছাড়াও আপনি সেই ম্যাপ। ব্যবহার করতে পারবেন আপনার ব্লগে বা গুগল অার্থে। কিভাবে গুগল ড্রাইভে লিংক করবেন আপনার ফিউশান টেবিল? স্টেপ ১ : শুরুতে বাঁ দিকে উপরে লাল ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। স্টেপ ২ : এবার 'কানেক্ট মোর Apps' এ ক্লিক করুন। স্টেপ ৩ : এবার সার্চ বক্সে 'ফিউশান টেবিলস' সার্চ করুন। স্টেপ ৪ : এবার 'কানেক্ট' বাটনে ক্লিক করুন।
স্যামসাং গ্যালাক্সি জে-৭ প্লাসে থাকবে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পূর্ববর্তী

স্যামসাং গ্যালাক্সি জে-৭ প্লাসে থাকবে দুটো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

ফেসবুকে দেখা যাবে আইপিএল! পরবর্তী

ফেসবুকে দেখা যাবে আইপিএল!

কমেন্ট