গ্যালাক্সি সি৮ : শক্তিশালী সেলফি ক্যামেরার স্মার্টফোন

গ্যালাক্সি সি৮ : শক্তিশালী সেলফি ক্যামেরার স্মার্টফোন

যেন নিভৃতেই স্যামসাং আনল তাদের গ্যালাক্সি সি৮ স্মার্টফোন। গ্যালাক্সি এস সিরিজ কিংবা নোট সিরিজ নিয়ে যতটা হইচই ফেলে দেয় নির্মাতা, সি সিরিজের বেলায় তেমনটি ঘটেনি। তবুও চীনের বাজারে ঘোষণার পর এটি নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। অভ্যন্তরে ৩২ জিবি স্টোরেজ নিয়ে ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের জন্য ৪ জিবি র‍্যাম দেওয়া হয়েছে। এতে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ। দেওয়া হয়েছে ডুয়াল ফটো মোড। ছবি তোলার পরও এর ফোকাস ঠিকঠাক করে নেওয়া যাবে। আরো রয়েছে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি। গ্যালাক্সি সি৮-এ আছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি সুপার অ্যামোলেড পর্দা। অক্টা-কোর প্রসেসর মিলবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২৫৬ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। একটি ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের যাতে সেন্সর রয়েছে এফ/১.৭ অ্যাপারচার। আরেকটি ৫ মেগাপিক্সেলের সেন্সর, আছে এফ/১.৯ অ্যাপারচার। আর সামনে ১৬ মেগাপিক্সেলের সেন্সর যাতে আছে এফ/১.৯ অ্যাপারচার। ব্যাটারি বেশ শক্তিশালী, ৩০০০এমএইইচ এর। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে এতে। এর দাম সম্পর্কে এখনও তেমন ধারণা মেলেনি।
বিশ্বের প্রথম ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার মোবাইল! পূর্ববর্তী

বিশ্বের প্রথম ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার মোবাইল!

ওয়াইফাইয়ের গতি বাড়ানোর সহজ কিছু উপায় পরবর্তী

ওয়াইফাইয়ের গতি বাড়ানোর সহজ কিছু উপায়

কমেন্ট