এবার 'ঘুম পাড়িয়ে রাখুন' ফেসবুক বন্ধুদের

এবার 'ঘুম পাড়িয়ে রাখুন' ফেসবুক বন্ধুদের

ফেসবুকটা খুললেই বিরক্ত লাগছে? ক্রমাগত একটি প্রোফাইল থেকে আপডেটস আসছে। পাশাপাশি বেশ কয়েকটি পেজও এমন হয়েছে যে, তাদের আপডেটেই ভর্তি ফেসবুক। এবার তাদের 'ঘুম পাড়িয়ে' দিন। ফেসবুকে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে একটি নতুন ফিচার্স। যেখানে আপনি 'স্নুজ' করে রাখতে পারবেন কোনো প্রোফাইল বা পেজকে। ২৪ ঘণ্টা, এক সপ্তাহ বা এক মাসের জন্য আপনি ওই প্রোফাইল বা পেজটিকে 'মিউট' বা 'ঘুম পাড়িয়ে' দিতে পারবেন । এর ফলে ওই প্রোফাইল বা পেজটি থেকে কোনো আপডেটস আর আপনার নিউজ ফিডে আসবে না। কোথায় পাবেন 'স্নুজ' অপশনটি? কোনো প্রোফাইল বা পেজের নামের ডানদিকে আনুভূমিক তিনটি ডট (...) থাকে। এই ডটের উপর ক্লিক করলেই একটি ড্রপ ডাউন মেনু খুলে যাবে। সেখানেই আপনি নির্দিষ্ট অপশনটি পেয়ে যাবেন।
প্রতি ১ মিনিটে নেট দুনিয়ায় কী চলে, জানাল গবেষণা! পূর্ববর্তী

প্রতি ১ মিনিটে নেট দুনিয়ায় কী চলে, জানাল গবেষণা!

স্মার্টফোনের হারানো ডাটা খুঁজে পাবেন যেভাবে পরবর্তী

স্মার্টফোনের হারানো ডাটা খুঁজে পাবেন যেভাবে

কমেন্ট