এখন থেকে মশা তাড়াবে স্মার্টফোন

এখন থেকে মশা তাড়াবে স্মার্টফোন

মশা তাড়ানোর প্রযুক্তি রয়েছে এমন একটি স্মার্টফোন বাজারে আনছে এলজি। কে৭আই মডেলের এই স্মার্টফোনটি ভারতের বাজারের জন্য তৈরি করেছে এলজি। মূলত মশা তাড়ানোর জন্য আলট্রাসনিক তরঙ্গের বিভিন্ন ডিভাইস বাজারে পাওয়া যায়। এই তরঙ্গ মানুষের শ্রবণসীমার ঊর্ধ্বে হওয়ায় মানুষ এই শব্দ শুনতে পায় না। ইতোমধ্যেই টিভি এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে এই প্রযুক্তির ব্যবহার দেখিয়েছে এলজি। মূলত ফোনটিতে আল্ট্রাসাউন্ড ডিভাইসযুক্ত একটি ব্যাককভার ব্যবহার করা হয়েছে। চাইলেই এটি খুলে ফোনের সাধারণ ব্যাককভারও ব্যবহার করা যাবে। স্মার্টফোনটির ফিচারের মধ্যে আছে ৫ ইঞ্চি ডিসপ্লে, ১.৪ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ২ গিগাবাইট র‍্যাম, ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৬ মার্শম্যালো। ফোনটির মূল্য প্রায় ১২০ ডলার।
এখনই ২৮০ বর্ণে টুইট করার উপায় পূর্ববর্তী

এখনই ২৮০ বর্ণে টুইট করার উপায়

এটাই পৃথিবীর সবচেয়ে পুরনো ফটোগ্রাফি! পরবর্তী

এটাই পৃথিবীর সবচেয়ে পুরনো ফটোগ্রাফি!

কমেন্ট