৫ অক্টোবরে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে চাকরি মেলা বসছে

৫ অক্টোবরে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে চাকরি মেলা বসছে

জেলায় শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে আগামী ৫ অক্টোবর চাকরি মেলা বসছে। ওইদিন সকাল ৯টায় চাকরি মেলার উদ্বোধন করবেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মেলায় দিনব্যাপী চলবে সেমিনার ও সিম্পোজিয়াম। মেলায় দেশের ৪০টি বড় বড় আইটি কোম্পানি অংশ নেবে। সেখানে তাৎক্ষণিক যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চাকরি দেয়া হবে। শনিবার দুপুর ১২টায় যশোর প্রেসক্লাব এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পার্কের প্রকল্প পরিচালক জাহাঙ্গির আলম। এসময় তার সাথে ছিলেন প্রকল্পের সহকারী ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন। প্রকল্পের পরিচালক (পিডি) জাহাঙ্গীর আলম বলেন, ‘তথ্য ও প্রযুক্তিতে আগ্রহী ২০ হাজার মানুষের এ পার্কে কাজের সুযোগ থাকবে। কম্পিউটারের সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফ্রি-ল্যাঞ্চিং, কল সেন্টার ও রিচার্স এন্ড ডেভেলপমেন্ট-এ চারটি সেক্টরে দেশ-বিদেশের আইটি (তথ্য ও প্রযুক্তি) শিল্প উদ্যোক্তারা বিনিয়োগের সুযোগ পাবেন। চলতি বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।
এবার ঢাকায় আসছে উবারের মটরসাইকেল সার্ভিস পূর্ববর্তী

এবার ঢাকায় আসছে উবারের মটরসাইকেল সার্ভিস

বিষণ্নতার চিকিৎসায় স্মার্টফোন অ্যাপ পরবর্তী

বিষণ্নতার চিকিৎসায় স্মার্টফোন অ্যাপ

কমেন্ট