কাজের প্রয়োজনে নেয়া সিদ্ধান্তের জন্য ক্ষমা চাইলেন জাকারবার্গ

কাজের প্রয়োজনে নেয়া সিদ্ধান্তের জন্য ক্ষমা চাইলেন জাকারবার্গ

ফেসবুক ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ তার কাজের ধরণের জন্য ক্ষমা চেয়েছেন। যে কাজের ধরণ মানুষের মধ্যে বিভাজন তৈরি করছিলো সেই কাজের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। প্রায়শ্চিত্তের জন্য ইহুদি ছুটির দিন ইয়োম কিপ্পুরের শেষ দিনে এই ক্ষমা প্রার্থনা করে এক ফেসবুক পোস্ট দেন জাকারবার্গ। সেখানে তিনি লিখেন, আমার কাজের ধরণ মানুষকে আরো কাছাকাছি আনার বদলে মানুষের মধ্যে আরো বিভাজন তৈরি করেছে। সেজন্য ক্ষমা চাইছি। আরো ভালো কিছুর জন্যই আমি কাজ করবো। যদিও নিজের লেখায় কোনো বিশেষ কোনো কারণ উল্লেখ করেননি তিনি। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণায় রাশিয়ার প্রভাবের ব্যাপারে তদন্তের পরে ফেসবুক ও অন্যান্য টেকনোলজি কোম্পানিগুলো বারবার তদন্তের মধ্যে পড়ে। ফেসবুক জানায়, তারা রাশিয়ার একটি অপারেশনের খোঁজ পেয়েছেন যেখানে রাশিয়া দুই বছর ব্যাপি ১০০,০০০ মার্কিন ডলার খরচ করেছে আমেরিকার বেশ কিছু বিজ্ঞাপনের উপর। প্রভাবশালী সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক জানায়, ৩০০০ বিজ্ঞাপন ও ৪৭০ নির্ভরযোগ্য নয় এমন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ অভিবাসন, বর্ণবাদ ও সমকামীদের অধিকার বিষয়ে প্রচারণা চালিয়েছে। পরে আমেরিকান আইনপ্রণেতা হুমকির মুখে রাজনৈতিক বিজ্ঞাপনগুলোকে নিয়ন্ত্রণের বিষয়টি ঢেলে সাজানোর কাজ শুরু করে ফেসবুক।
দামি হলেও আগ্রহ বেশি পূর্ববর্তী

দামি হলেও আগ্রহ বেশি

এবার ঢাকায় আসছে উবারের মটরসাইকেল সার্ভিস পরবর্তী

এবার ঢাকায় আসছে উবারের মটরসাইকেল সার্ভিস

কমেন্ট