ফেসবুকে তরুণ সমাজ ধ্বংসের পেছনে কিছু ফেসবুক গ্রুপ!

ফেসবুকে তরুণ সমাজ ধ্বংসের পেছনে কিছু ফেসবুক গ্রুপ!

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী তরুণ সমাজ সকলেই ফেসবুক কেন্দ্রিক গ্রুপ DSU(Desperately Seeking Uncensored) নামের সাথে পরিচিত। আনসেন্সরড এমন কিছু ছিলনা যা এখানে পাওয়া যেত না। অনেক মেয়েদেরকে এ গ্রুপে সামাজিকভাবে হেয় করা হত এই গ্রুপে। পরে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট গ্রুপটির এডমিনদেরকে এরেস্ট করলে গ্রুপটি বন্ধ হয়ে যায়। যদিও এর প্রতিষ্ঠাতা এডমিন বিদেশে বসে গ্রুপটি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। নতুন মোড়কে চলছে তেমনই কিছু গ্রুপের কার্যক্রম। Desperately Seeking Extreme Masti তেমনই একটি গ্রুপ। এ গ্রুপের আসল কাজ কি তা জানা না গেলেও সেলফি কন্টেস্ট,রাতের আড্ডা ও বিভিন্ন জনকে ট্রল করাই মুলত এই গ্রুপের কাজ। গ্রুপ মেম্বারদেরকে আকৃষ্ট করতে নেয়া হয় মেয়ে এডমিন। এভাবেই একটি গ্রুপের মাধ্যমে তৈরী হচ্ছে এটেনশন সিকিং প্রবণতা। এসব কার্যক্রম অনেককে হতাশ করে দিচ্ছে। সবার মধ্যে জেগে উঠছে ফেসবুক সেলিব্রিটি হওয়ার প্রবণতা।যার কারণে অনেক বিবাহিত দম্পতীর জীবনে দেখা দিচ্ছে দাম্পত্য কলহ। চট্টগ্রামের ফেসবুক সেলিব্রিটি জ্যাকুলিন মিথিলা। অল্প দিনেই সকলের মাঝে পরিচিত হয়ে উঠেছিলেন। কিন্ত হতাশাগ্রস্থ হয়ে তিনি শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন।নিচের স্ক্রিনশট দেখলেই গ্রুপটির কার্যক্রম সম্পর্কে খুব সহজেই ধারণা পাওয়া যায়। এসব গ্রুপের কার্যক্রম থেকে তরুণেরা অনেকেই মারামারি,হানাহানিতেও জড়িয়ে যাচ্ছে। বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম ইউনিট অনেক বিচক্ষণ হলেও ফেসবুকে এমন গ্রুপের সংখ্যা মাত্রাতিরিক্ত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রনে তারা হিমশিম খাচ্ছেন। ফেসবুকে কিছু ভালো গ্রুপের মাধ্যমে মানুষ সেবাও পাচ্ছে। যেমন Travellers of Bangladesh,Desperately Seeking Dhaka,বিন্দাস গ্রুপ,সিনেমাখোরদের আড্ডা,The Car Vault তেমনই কিছু গ্রুপ।
গুণে-মানে আইফোনকে চ্যালেঞ্জ ছুড়ে দিল গুগলের পিক্সেল পূর্ববর্তী

গুণে-মানে আইফোনকে চ্যালেঞ্জ ছুড়ে দিল গুগলের পিক্সেল

ইয়াহুর ৩০০ কোটি ব্যবহারকারীই হ্যাকিংয়ের শিকার হয়েছিল পরবর্তী

ইয়াহুর ৩০০ কোটি ব্যবহারকারীই হ্যাকিংয়ের শিকার হয়েছিল

কমেন্ট