স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার কিছু সহজ উপায়

স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার কিছু সহজ উপায়

স্মার্টফোনের ব্যাটারির আয়ু অনেকাংশেই ফোন ব্যবহারের উপর  নির্ভর করে। অনেকেই জানেন না কখন, কিভাবে ফোনটি চার্জ দিতে হবে। নিচে স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার কিছু উপায় তুলে ধরা হল- ১. স্মার্টফোনের নিজস্ব চার্জার দিয়ে ফোনটিতে চার্জ দেওয়া তাতে ব্যাটারির আয়ু বাড়ে এবং ভাল থাকে। কারণ ফোনের সঙ্গে থাকা চার্জারে নির্দিষ্ট পরিমাণ আপটপুট ভোস্টেজ এবং কারেন্ট রেটিং থাকে। যা ফোনের সঙ্গে মিলিয়ে তৈরি করা হয়ে থাকে। ২. সস্তা বা কম দামি চার্জার ব্যবহার না করা। অনেক সময় ফোনের জন্য নির্ধারিত চার্জারটি হারিয়ে বা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অনেকেই বাজার থেকে সস্তা ও অখ্যাত ব্র্যান্ডের চার্জার কেনেন। এসব চার্জারে চার্জ দিলে ফোন অতিরিক্ত গরম হয়ে যায়। চার্জ হতেও সময় বেশি নেয়। আর অ্যাডাপ্টারে সমস্যা দেখা দিলে ফোন ও ব্যাটারি দুটোই নষ্ট হতে পারে। তাই সস্তা চার্জার ব্যবহার না করাই ভালো। ৩. যখন ফোন চার্জে দেওয়া হয় তখন ব্যাটারি কিছুটা গরম হয়ে যায় তাই কেসিং খুলে রাখা। ব্যাটারি গরমের প্রভাব ফোনে ছড়িয়ে পড়ে। তাই ফোনকে অতিরিক্ত গরমের হাত থেকে রক্ষা করতে চার্জে থাকা অবস্থায় ফোনের নিরাপত্তামূলক কেসিং বা কভার খুলে রাখা উচিত । ৪. সারা রাত চার্জ নয়। অনেকেই রাতের বেলা ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। এতে ফোনটি সারা রাত ধরে চার্জ হয়। এর ফলে ওভার চার্জিং হয়ে থাকে। যা ফোনের জন্য মোটেও ভালো কিছু নয়। এছাড়া সারা রাত ফোনে চার্জে দেওয়ার ফলে ব্যাটারি অতিরিক্তি গরম হয়ে বিস্ফোরণও ঘটতে পারে। এছাড়া ব্যাটারির চার্জ শূন্য করেও চার্জে দেওয়া ঠিক নয়। কেননা অপ্রয়োজনীয় রিচার্জে ব্যাটারির আয়ু কমে যায়। সেক্ষেত্রে কমপক্ষে ৫-২০ শতাংশ চার্জ থাকা অবস্থায় ফোন চার্জে দেওয়া ভালো।
হারানো ফোন খুঁজে পাওয়ার উপায় পূর্ববর্তী

হারানো ফোন খুঁজে পাওয়ার উপায়

মাত্র ১৫ মিনিটেই চার্জ হবে নতুন এই স্মার্টফোন! পরবর্তী

মাত্র ১৫ মিনিটেই চার্জ হবে নতুন এই স্মার্টফোন!

কমেন্ট