ব্লু হোয়েল ও ক্ষতিকর গেমস পেলেই ২৮৭২ নাম্বারে ফোন

ব্লু হোয়েল ও ক্ষতিকর গেমস পেলেই ২৮৭২ নাম্বারে ফোন

ব্লু হোয়েল এবং এ ধরণের ক্ষতিকর মোবাইল ও অনলাইন গেমস/লিংক/অ্যাপস থেকে সবাইকে বিরত রাখতে বিটিআরসি অফিস সময়ে ২৮৭২ নাম্বারে ফোন করে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার  এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ‘বর্তমানে ইন্টারনেটের বিভিন্ন সামাজিক মাধ্যম ওয়েব লিংক/এড্রেস/গ্রুপ এবং অ্যাপস এর মাধ্যমে অনলাইনে বিভিন্ন ক্ষতিকর আসক্তিমূলক, জীবন হানিকর, গেমস পরিচালিত হচ্ছে। এসকল ওয়েব লিংক/এড্রেস/গ্রুপ ব্যবহার করে স্কুল কলেজের শিক্ষার্থী, কিশোর-কিশোরী ও উঠতি বয়সের তরুণ-তরুণীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। উক্ত পরিস্থিতির প্রেক্ষিতে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে পরিবারের সদস্যবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সর্বস্তরের জনগণের ব্যাপক সচেতনতা প্রয়োজন।' 'সচেতনতা বৃদ্ধির জন্য “ক্ষতিকারক মোবাইল বা অনলাইন গেমস/লিংক/অ্যাপস থেকে সন্তানকে বিরত রাখুন। এ সংক্রান্ত ওয়েব লিংক/এড্রেস/অ্যাপস এর তথ্যাদি অফিস সময়ে ২৮৭২ নাম্বারে ফোন করে বিটিআরসিকে অবহিত করুন।'
জনসচেতনতামূলক তথ্য সেবায় আসছে ই-সার্ভিস পূর্ববর্তী

জনসচেতনতামূলক তথ্য সেবায় আসছে ই-সার্ভিস

অবশেষে আসছে পেপ্যাল পরবর্তী

অবশেষে আসছে পেপ্যাল

কমেন্ট