প্রায় ৩ ঘন্টা সমস্যায় ফেসবুক

প্রায় ৩ ঘন্টা সমস্যায় ফেসবুক

জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকে বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা থেকে লগইন করতে সমস্যা ও পেজ না আসার মুখে পড়েছিলেন ব্যবহারকারীরা। কোথাও কোথাও লগইন করা গেলেও তথ্য না আপডেট হওয়া ও খুব ধীর গতিতে পড়ার অভিযোগ ছিল ব্যবহারকারীদের। এ সমস্যা শুধু ফেসবুক নয়; এর অন্যান্য প্রতিষ্ঠান যেমন- হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়েও সমস্যার মুখোমুখি হয়েছেন ব্যবহারকারীরা। পরে রাত ১২টার দিকে এ সমস্যা ধীরে ধীরে ঠিক হতে শুরু করে। ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছিলেন: আমরা জানি যে ব্যবহারকারীরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে গিয়ে অসুবিধার সম্মুখিন হচ্ছেন। যত দ্রুত সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরে আসছি। ফেসবুক টিমের পক্ষ থেকে তাদের ডেভেলপারস পেজে ফেসবুক ডাউন হওয়ার একটি কারণের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইনটারফেস (এপিআই) সমস্যা শুরু করলে তা নিয়ে কাজ শুরু করা হয়। এপিআই হচ্ছে ফেসবুকের রুটিন কাজ, প্রটোকলস এবং ফেসবুকে ব্যবহৃত অ্যাপস সমূহ তৈরির টুলস। এছাড়া অনেক ব্যবহারকারীর কাছে একটি ক্ষুদে বার্তা দিয়েছে ফেসবুক। এতে বলা হয়: ‘আমরা শীঘ্রই ফিরে আসব। আমরা সাইটের উন্নয়নে কাজ করছি। ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।’
“বায়োস্কোপ” প্রকল্পের জন্য জাতীয় আইসিটি পুরষ্কার পেল বঙ্গ পূর্ববর্তী

“বায়োস্কোপ” প্রকল্পের জন্য জাতীয় আইসিটি পুরষ্কার পেল বঙ্গ

জনসচেতনতামূলক তথ্য সেবায় আসছে ই-সার্ভিস পরবর্তী

জনসচেতনতামূলক তথ্য সেবায় আসছে ই-সার্ভিস

কমেন্ট