“বায়োস্কোপ” প্রকল্পের জন্য জাতীয় আইসিটি পুরষ্কার পেল বঙ্গ

“বায়োস্কোপ” প্রকল্পের জন্য জাতীয় আইসিটি পুরষ্কার পেল বঙ্গ

“বায়োস্কোপ” পরিসেবার জন্য জাতীয় আইসিটি পুরষ্কার লাভ করেছে বঙ্গ ( ষ্টেলার ডিজিটাল লিমিটেড)। “বায়োস্কোপ” একটি সরাসরি সম্প্রচারকৃত টিভি অনুষ্ঠান এবং ভিডিও অন ডিমান্ড অ্যাপ, যার মাধ্যমে গ্রাহক বিভিন্ন বিনোদন ধর্মী অনুষ্ঠান এবং খেলাধুলা দেখতে পাবেন। ঢাকাস্থ বাংলাদেশ ইন্সটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মিলনায়তনে এই পুরষ্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন বিএএসআইএস (বেসিস)। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন, বাংলাদেশ সরকারের ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহম্মেদ পলক। অনুষ্ঠানে আরো ঘোষণা করা হয়, বেসিস আগামীতে আয়োজন করবে এ.পি.আই.সি.টি.এ পুরষ্কার, যা এশিয়া মহাদেশের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আইটি. পুরষ্কার হিসাবে স্বীকৃত, সেটি বাংলাদেশে আয়োজন করছে প্রতিষ্ঠানটি। জাতীয় আইসিটি পুরষ্কারপ্রাপ্তরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেদের সেরা প্রমাণ করার সুযোগ পাবেন। এশিয়া মহাদেশের ১৬টি দেশের সর্বমোট ৬০০ প্রতিযোগী এতে অংশ গ্রহণ করবে। বঙ্গ গ্রামীন ফোনের সাথে যৌথ উদ্যোগে “বায়োস্কোপ” অ্যাপের উদ্ভাবন করে ২০১৬ সালের শেষের দিকে এবং তার আনুষ্ঠানিক ব্যবহার শুরু হয় এই বছেরর আগষ্ট মাসে। বঙ্গ দেশের প্রথম ও.টি.টি. সেবা প্রদানকারী সংস্থা, যারা লাইভ টিভির পাশাপাশি চাহিদার ভিত্তিতে বিনোদন সেবা প্রদান করছে। বতর্মানে এই সেবার গ্রাহকের সংখ্যা ৩০ লক্ষাধিক এবং গুগল প্লে ষ্টোরে বাংলাদেশের এক নাম্বার অ্যাপ হিসাবে স্বীকৃতি লাভ করেছে। ব্যবহারকারীদের মাঝে উত্তরোত্তর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়া এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা যে কোনো ডিভাইস ব্যবহার করে সরাসরি টিভি অনুষ্ঠান, খেলাধুলা এবং সেই সাথে জনপ্রিয় ছায়াছবি, নাটক এবং গান উপভোগ করতে পারবেন। এই পরিসেবাটি উপভোগ করতে হলে www.bioscopelive.com ওয়েব সাইটে ক্লিক করুন অথবা গুগল প্লে ষ্টোর থেকে সরাসরি ”Bioscope LIVE TV” অ্যাপটি ডাউনলোড করুন।
অনলাইন বিক্রয় কোম্পানি প্যাকেটে পাঠালো সাপ! পূর্ববর্তী

অনলাইন বিক্রয় কোম্পানি প্যাকেটে পাঠালো সাপ!

প্রায় ৩ ঘন্টা সমস্যায় ফেসবুক পরবর্তী

প্রায় ৩ ঘন্টা সমস্যায় ফেসবুক

কমেন্ট