
অনলাইন বিক্রয় কোম্পানির পাঠানো প্যাকেট খুলতেই ফোঁস করে উঠল সাপ৷ এটা দেখে কার ভয় না পাওয়ার কথা? চীনে এমনই ঘটনা বিচিত্র ঘটনা ঘটেছে যে অনলাইনে নকল সাপ অর্ডার দিয়ে বাক্সে পেলেন একেবারে আসল সাপ!
ঘটনার বিবরণে জানা যায় এক চীনা নারী অনলাইনে নকল সাপ কিনতে অর্ডার করেছিলেন৷ নির্ধারিত সময়েই তাঁর অর্ডার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়৷ মনের আনন্দে প্যাকেট খুলতেই ঘটে বিপত্তি৷ একটা জীবিত সাপ সেখান থেকে বেরিয়ে আসলো! বিষয়টি হজম করা কত কঠিন ছিল সেই চীনা নারীর!
চীনা সংবাদ মাধ্যমে বলা হয়, প্যাকেটের মধ্যে গুটিসুটি মেরে থাকা সাপটিকে প্রথমে নকল বলেই মনে করেছিলেন সেই চীনা নারী৷ বেশ রংচটা সাপটি ধরতে গিয়েই টের পান নকল নয় জীবিত সাপ সেটা৷ তখন কি আর কলিজা বুকের মধ্যে থাকে!
চীনা নারীর চিৎকারে প্রতিবেশীরা জমে যায়৷ সাপটিকে দেখে পিটিয়ে মেরে ফেলেন তারা৷খবর পেয়ে ঘটনাস্থলে যান বনকর্মীরা৷ তাদের অনুমান গরমের কারণে হয়ত সাপটা ডেলিভারি ব্যাগের ভিতর ঢুকে গিয়েছিল৷ সাপটা নির্বিষ বলেই জানান তারা৷ অনলাইন শপিং কোম্পানির বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেলে তারা জানান কী করে সাপ ঢুকল তা জানেন না৷ এরকম নাকি এর আগে কখনও হয়নি৷
কমেন্ট