
মোবাইল অপারেটরদের রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার বন্ধে হাইকোর্টের নির্দেশনা চেয়ে একটি রিট হয়েছে।
রোববার ব্যারিস্টার হুমায়ন কবির পল্লবসহ তিন আইনজীবী এ রিটটি করেন।
তবে রিটটি শুনানির দিন ঠিক হয়নি বলে জানিয়েছেন হুমায়ন কবির।
আজ ব্লু হোয়েল নিয়ে একটি রিট দায়েরকালে এ বিষয়েও নির্দেশনা চাওয়া হয়।
মোবাইল অপারেটরগুলো দীর্ঘদিন ধরেই রাত ১২টার পর থেকে ইন্টরনেটের বিশেষ অফার চালু রেখেছে। এসব অফারে খুবই কম মূল্যে ইন্টারনেট ব্যবহার করা যায়।
ফলে সহজেই শিক্ষার্থীরা ইন্টারনেটের বিভিন্ন অন্ধকার জগতে ঢুকে পড়তে পারেন বলে ধারণা করেন অভিভাবকরা।
কমেন্ট