হোয়াটস অ্যাপে বন্ধুদের গতিবিধি অনুসরণ!

হোয়াটস অ্যাপে বন্ধুদের গতিবিধি অনুসরণ!

হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের প্রতিমুহূর্তের অবস্থান জানানোর নতুন একটি অপশন নিয়ে আসছে। এ অপশনটি দিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলার সময় তার প্রতিমুহূর্তের অবস্থান জানতে পারবেন। আগেও হোয়াটস অ্যাপে লোকেশন জানানোর একটি অপশন ছিল কিন্তু সেটি দিয়ে ম্যাপে স্থির একটি অবস্থান চিহ্নিত করার পর তা বদলানো যেতো না। কিন্তু এখন কেউ চাইলে চলন্ত অবস্থাতেও কোথায় থেকে কোন রাস্তা দিয়ে কোথায় যাচ্ছেন তা দেখাতে পাবেন। এই অপশনটি ব্যবহার করে আপনি টানা ১৫ মিনিট, এক ঘণ্টা, বা আট ঘণ্টার জন্য আপনার অবস্থান অন্যদের জানাতে পারবেন।সবসময় কেউ অনুসরণ করছে ভাবতে একটু ভয় লাগলেও হোয়াটস অ্যাপ বলছে, ‘এটি আপনার অবস্থান জানানোর একটি সহজ ও নিরাপদ উপায়।’কেউ চাইলে লোকেশন দেখানোর অপশনটি ১৫ মিনিট, এক ঘণ্টা, বা আট ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার আগেই বন্ধ করে দিতে পারবেন।ব্যক্তিগত তথ্য সবার সঙ্গে শেয়ার করতে সমস্যা না থাকলেও সার্বক্ষণিক অবস্থান জানানোর কারণে অন্য সমস্যাও হতে পারে। যেমন জিপিএস ব্যবহার করার ফলে ব্যাটারির আয়ু দ্রুত ফুরিয়ে যায়। যারা একটু কমদামি বা পুরাতন ফোন ব্যবহার করেন তাদের জন্য এটা আরও ঝামেলার কারণ হতে পারে।কিন্তু হোয়াটস অ্যাপের প্রোডাক্ট ম্যানেজার জাফির খান বলেন, তারা এ অপশনটি ব্যবহারের কারণে যেন ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে না যায় সে বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এ ফিচারটি তৈরিই করা হয়েছে এমনভাবে যেন এটি ব্যবহার করতে ফোনের চার্জ খুব বেশি খরচ না হয়।
সরকারি সব লেনদেন হবে অনলাইনে পূর্ববর্তী

সরকারি সব লেনদেন হবে অনলাইনে

ফেসবুক লাইভে ‘লাইক’ না পেলে মেনে চলুন কিছু টিপস পরবর্তী

ফেসবুক লাইভে ‘লাইক’ না পেলে মেনে চলুন কিছু টিপস

কমেন্ট