‘ব্যাড র‌্যাবিট’ সাইবার হামলা চালিয়ে মুক্তিপণ দাবি

‘ব্যাড র‌্যাবিট’ সাইবার হামলা চালিয়ে মুক্তিপণ দাবি

রাশিয়া, ইউক্রেন, তুরস্ক এবং জার্মানিতে ‘ব্যাড র‌্যাবিট’ ম্যালওয়্যার আক্রমণ চালিয়ে মুক্তিপণ দাবি করেছে হ্যাকাররা। অ্যাডোব ফ্ল্যাশ সফটওয়্যার হালনাগাদের প্রলোভনে ব্যবহারকারীদের কম্পিউটারে প্রবেশ করে বিভিন্ন ফাইল এনক্রিপ্ট করার পাশাপাশি কম্পিউটারও লক করছে ম্যালওয়্যারটি। ফলে কম্পিউটারগুলো ব্যবহার তো দূরের কথা, চালুও করতে পারছেন না ব্যবহারকারীরা। প্রতিটি কম্পিউটার চালুর জন্য ব্যবহারকারীদের কাছে ২১০ পাউন্ড মূল্যমানের ‘বিটকয়েন’ মুদ্রা দাবি করছে হ্যাকাররা। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা, সাইবার হামলাটির মূল লক্ষ্য রাশিয়া। এরই মধ্যে রাশিয়ার বেশ কয়েকটি সংবাদমাধ্যমে আঘাত হেনে মুক্তিপণ দাবি করেছে ম্যালওয়্যারটি। ইউক্রেনের বিমানবন্দর ও পাতালরেলের কম্পিউটার সিস্টেমও হ্যাক হয়েছে।
ফেসবুকে নিউজ শেয়ারে গুনতে হবে অর্থ পূর্ববর্তী

ফেসবুকে নিউজ শেয়ারে গুনতে হবে অর্থ

বাংলাদেশী বিজ্ঞানী মাহমুদা সুলতানার নাসা জয় পরবর্তী

বাংলাদেশী বিজ্ঞানী মাহমুদা সুলতানার নাসা জয়

কমেন্ট