পৃথিবীতে সবচেয়ে মূল্যবান বস্তু হচ্ছে মানুষের মস্তিস্ক: ড. মুহম্মদ জাফর ইকবাল
জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ও সম্ভাবনাময় বস্তু হচ্ছে মানুষের মস্তিস্ক। বাংলাদেশে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় পাঁচ কোটি। তারা যদি সবাই মেধার যথাযথ চর্চা করে, তা হলে পৃথিবীতে কেউ তাদের আটকাতে পারবে না।
শনিবার ঢাকা সেনানিবাসে শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজে বিজ্ঞান ক্লাব আয়োজিত দু'দিনব্যাপী বিজ্ঞান উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।
ঢাকার সেরা ৩১টি স্কুল ও কলেজের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী বিজ্ঞান উৎসবে অংশ নেয়। ২৭ অক্টোবর প্রথম সেশনে কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আলমগীর হোসেন বিজ্ঞান উৎসবের উদ্বোধন করেন।
কমেন্ট