ক্ষমতা বেড়েছে ফেইসবুক গ্রুপ অ্যাডমিনদের

ক্ষমতা বেড়েছে ফেইসবুক গ্রুপ অ্যাডমিনদের

এখন থেকে ফেইসবুক গ্রুপের অ্যাডমিনরা সাময়িকভাবে গ্রুপের কোনো সদস্যকে পোস্ট বা কমেন্ট করা থেকে বিরত রাখতে পারবেন। সামাজিক মাধ্যম ফেইসবুকের জন্য নতুন এক টুল চালু করেছে। এ ছাড়া গ্রুপে নতুন কোনো সদস্য যোগদান করলে তাকে বর্তমান সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে স্বয়ংক্রিয়ভাবে ট্যাগ করে স্বাগত পোস্ট দিতে পারবেন বলে জানিয়েছে ফেইসবুক। ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, অ্যাডমিনরা তাদের সম্প্রদায়ের নীতিমালা লঙ্ঘন করে এমন সদস্যদের তাদের ব্যবস্থাপনায় থাকা একাধিক গ্রুপ থেকে একটি ক্লিকের মাধ্যমেই সরাতে পারবেন। গত বৃহস্পতিবার সামাজিক মাধ্যমটির পক্ষ থেকে নতুন একাধিক টুল আনা হয়েছে। গ্রুপ অ্যাডমিনরা যাতে আরও সহজে তাদের গ্রুপগুলো ব্যবস্থাপনা করতে পারেন সেজন্য এই টুলগুলো আনা হয়েছে বলে আইএএনএস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়।
১৫ মিনিটেই শেষ হয়ে গেল আই ফোনের স্টক! পূর্ববর্তী

১৫ মিনিটেই শেষ হয়ে গেল আই ফোনের স্টক!

পৃথিবীতে সবচেয়ে মূল্যবান বস্তু হচ্ছে মানুষের মস্তিস্ক: ড. মুহম্মদ জাফর ইকবাল পরবর্তী

পৃথিবীতে সবচেয়ে মূল্যবান বস্তু হচ্ছে মানুষের মস্তিস্ক: ড. মুহম্মদ জাফর ইকবাল

কমেন্ট