
অ্যাপেলের অ্যানিভার্সারি উপলক্ষে আই ফোন এক্সের প্রি বুকিং চলছিল অ্যামাজন ও ফ্লিপকার্টে। শনিবার বেলা সাড়ে বারোটা পর্যন্ত ছিল প্রিবুকিংয়ের সময়।
কিন্তু মাত্র ১৫ মিনিটেই শেষ হয়ে গেল অ্যামাজন ও ফ্লিপকার্টের স্টক।
অ্যামাজন ও ফ্লিপকার্টে একটি অফার চালু করেছিল। এই দুটি সাইট থেকে আই ফোন এক্স কিনলে সিটিব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডাররা ১০ হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন। এছাড়াও অ্যামাজন রিলায়েন্স জিওর সঙ্গে মিলে ৭০ শতাংশ বাইব্যাক গ্যারেন্টি দিচ্ছে।
৮৯ হাজার টাকা থেকে শুরু হচ্ছে আই ফোন এক্সের দাম। ৫.৮ ইঞ্চি ডিসপ্লের এই ফোনের ক্যামেরা ২৪৩৬ X ১১২৫ পিক্সেল৷ ডলবি ভিশন ও OLED ডিসপ্লেও থাকছে ফোনে। সাপোর্ট করবে HDR10৷ ১২ মেগাপিক্সেল ক্যামেরা ও ডুয়েল অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন থাকছে ফোনে। অ্যাপারচার থাকছে f/1.8। অ্যাপারচার বাড়ানো যাবে f/2.4 পর্যন্ত।
ফোনের স্টোরেজ থাকছে দুটি স্টেজে৷ 64GB and 256GB।
কমেন্ট