আসছে সনি’র দুর্দান্ত দুটি অসাধারণ স্মার্টফোন

আসছে সনি’র দুর্দান্ত দুটি অসাধারণ স্মার্টফোন

বাজারে আসছে SONY-র দুর্দান্ত দুটি অসাধারণ স্মার্টফোন। সনি এক্সপেরিয়ার মিডিয়াম বাজেটের দুটি দুর্দান্ত স্মার্টফোন। সনি এক্সপেরিয়া আর ওয়ান এবং সনি এক্সপেরিয়া আর ওয়ান প্লাস। আসুন জেনে নেওয়া যাক ফোন দুটির ফিচার্স। সনি এক্সপেরিয়া আর ওয়ান প্লাস ফোনটিতে আছে ৫.২ ইঞ্চির টিএফটি এইচডি ডিসপ্লে। অন্যদিকে সনি এক্সপেরিয়া আর ওয়ান ফোনটিতে আছে ৫.২ ইঞ্চির টিএফটি এইচডি ডিসপ্লে। সনি এক্সপেরিয়া আর ওয়ান প্লাস ফোনটি অ্যান্ড্রয়েড নট অপারেটিং সিস্টেমে চলবে। অন্য ফোনটিও অ্যান্ড্রয়েড নট অপারেটিং সিস্টেমের। এক্সপেরিয়া আর ওয়ান প্লাসে রয়েছে ৩ জিবি র্যাম ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ চিপসেট, ১.৫ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর। ওদিকে আর ওয়ানে ২ জিবি র্যাম রয়েছে। তাছাড়া কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪৩০ চিপসেট, ১.৫ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। সনি এক্সপেরিয়া আর ওয়ান প্লাস ফোনটি ৩২ জিবি বিল্ট ইন মেমরিতে পাওয়া যাবে। মেমরি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। সনি এক্সপেরিয়া আর ওয়ানে রয়েছে বিল্ট ইন মেমরি ১৬ জিবি। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। প্রথম ফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেলের এক্সমোর সনি সেন্সর ক্যামেরা। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। অন্যটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। দুটো ফোনেরই ব্যাটারি ২৬২০ এমএএইচ। আগামী ১০ নভেম্বর থেকে ফোন দুটি বাজারে পাওয়া যাবে। Sony, Xperia R1, Xperia R1 Plus
এবার ব্যাক কভারেই চার্জ হবে ফোন! পূর্ববর্তী

এবার ব্যাক কভারেই চার্জ হবে ফোন!

বৃহস্পতিবার থেকে দেশে মিলবে আইফোন ৮ পরবর্তী

বৃহস্পতিবার থেকে দেশে মিলবে আইফোন ৮

কমেন্ট