
ফেসবুকের একটা এলগরিদম যেটা কখনই বুঝতে পারতাম না। সেটা হচ্ছে আপনার বন্ধুর মাধ্যমে নতুন কারো সাথে পরিচিত হলেন। রাতে বাসায় ফেসবুকে ঢুকেই দেখলেন "পিপল ইউ মে নো" তে সেই লোকটিকে দেখাচ্ছে। কিভাবে সম্ভব? হ্যা সম্ভব,আমাদের বেশিরভাগেরই এখন প্রায় ২৪ ঘন্টা ডাটা চালু থাকে, সাথে জিপিএস। দুটো ডিভাইস যখন খুব কাছে আসে, এবং সে লোকের সাথে যদি নুনতম একটা মিউচুয়াল অথবা মিউচুয়াল এর মিউচুয়াল থাকে তাহলে ফেসবুক ধরে নেয় আপনারা দুজন পরিচিত হতে পারেন। গুগল ম্যাপ্স এ রাস্তার ট্রাফিকও সেম পদ্ধতিতে সনাক্ত করা হয়। একটা রোডে যখন অনেকগুলো জিপিএস ডিভাইস স্টাক থাকে তাহলে গুগল অনায়াসে বলে দিতে পারে ওই রাস্তায় অনেক ট্রাফিক। অন্য রাস্তা ব্যবহার করুন। এরা আরো কি কি যে পারে তা আমাদের কল্পনাতীত।
হোমটাউন,বর্তমান বাস করার স্থান,শিক্ষা প্রতিষ্ঠান,ওয়ার্কপ্লেস,রিলিজিয়াস ভিউ,পলিটিকাল ভিউ,ইন্টারেস্ট,কান্ট্রি সব কিছু একত্রিত করেই এ সাজেশন তৈরী করা হয়। কিছু ফেক আইডিও সাজেশনে চলে আসে এজন্য যে ওই আইডিটির ইনফরমেশন অনেকাংশে আপনার নিজের তথ্য,ইন্টারেস্ট ও বন্ধু তালিকার অনেকের সাথে মিলে যায়।
মোবাইদুল ইসলাম মুকুল এর ফেসবুক স্ট্যাটাস থেকে সংগ্রহীত।
কমেন্ট