
ফেসবুকের পাশাপাশি সম্প্রতি অনেক নতুন ফিচার যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে। এখন লাইভ লোকেশান শেয়ার করতে পারবেন বা ডিলিট ফর এভিরিওয়ানের মতো ফিচার যোগ হয়েছে হোয়াটসঅ্যাপে। ফলে হোয়াটসঅ্যাপ ব্যবহারের এক্সপিরেন্স আরো ভালো হচ্ছে ইউজারদের। এরই মধ্যে একটি চাঞ্চল্যকর খবর রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রাহকদের জন্য।
গুগুল প্লে স্টোরে চলে এসেছে নকল হোয়াটসঅ্যাপ। অ্যাপটির নাম ‘আপডেট হোয়াটস্অ্যাপ মেসেঞ্জার’। প্লে স্টোর থেকে ইতিমধ্যেই প্রায় ৭০০০ ডাউনলোড হয়ে গিয়েছে এই নকল হোয়াটসঅ্যাপ।
এই সন্দেহজনক নকল অ্যাপের সন্ধ্যান প্রথম পান এক টুইট্যর ইউজার। গোটা বিশ্বে প্রায় ১ বিলিয়ান ইউজার হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। এই নকল অ্যাপের হোয়াটসঅ্যাপের পুরনো ও নতুন দুই ইউজারদের মধ্যেই বিভ্রান্তি তৈরি হবে বলেই মনে করছেন অনেকে।
তাই প্লে স্টোর থেকে যেকোনো অ্যাপ ডাউনলোডের আগে একটু যাচাই করে নেওয়া প্রয়োজন। যদিও এই ধরনের নকল অ্যাপ এই প্রথম নয়। দু’বছর আগেও একই রকম নকল হোয়াটসঅ্যাপ এসেছিল প্লে স্টোরে। এখন থেকেই প্লে স্টোরে অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে সতর্ক হয়ে যান। না হলে হ্যাকারদের নকল অ্যাপের খপ্পড়ে পড়ে সর্বনাশ হতে পারে আপনারও।
কমেন্ট