হুমায়ূন আহমেদকে স্মরণ করছে গুগল ডুডল

হুমায়ূন আহমেদকে স্মরণ করছে গুগল ডুডল

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ভক্তরা আজকের দিনটিকে নিশ্চয় মনে রেখেছেন। কেননা আজ তার ৬৯ তম জন্মবার্ষিকি। হুমায়ূন ভক্তদের সাথে সাথে গুগলও এ দিনটিকে মনে রেখেছে। আজ (১৩ নভেম্বর) গুগল বিশেষ ডুডলের মাধ্যমে স্মরণ করছে প্রিয় হুমায়ূনকে। তার জন্মদিন উপলক্ষ্যে বানানো ডুডলে দেখা যাচ্ছে প্রিয় হুমায়ূন চারদিকে সবুজের সমারোহের মাঝে বসে আছেন, তার দিকে হেঁটে আসছে তারই সৃষ্টি হিমু। সার্চ ইঞ্জিন গুগল বিশেষ দিবস ও বিশিষ্ট ব্যক্তিদের শ্রদ্ধা জানাতের তাদের ব্রাউজারের হোম পেইজে প্রাসঙ্গিক লোগো তৈরি করে। যাকে ডুডল বলা হয়। এ ধারাবাহিকতায় গুগল ডুডলে যুক্ত হলেন হুমায়ূন আহমেদ। সাহিত্যের অনেকগুলো ক্ষেত্র যেমন উপন্যাস, ছোটগল্প, টিভি নাটক, চলচ্চিত্র ও গানে হুমায়ূন আহমেদ ছিলেন আকাশচুম্বী জনপ্রিয়। মৃত্যুর পরও ‍তিনি আছেন একই রকম অবস্থানে। নন্দিত এই কথা শিল্পীর জন্মদিন উপলক্ষে চলছে নানা আয়োজন। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে জন্ম নেওয়া কাজল আজ সাহিত্য জগতে আজ বিস্ময়ের নাম। দেশ বিদেশের ছড়িয়ে আছে অগণিত হুমায়ূন ভক্ত। হুমায়ূন আহমেদ তার সাহিত্য কর্ম ও কাজের জন্য পেয়েছেন অসংখ্য পুরস্কার। এ তালিকায় আছে একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ দেশে-বিদেশে বিভিন্ন পদক ও সম্মাননা। অমর এই কথা শিল্পী কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কে পরলোক গমন করেন। দেহাবসান হলেও হুমায়ূন বেঁচে আছেন বাংলার সহজ-সরল মানুষের মন ও প্রকৃতির মাঝে।
প্রশিক্ষণ নিয়ে আয় করে ফি পরিশোধের সুযোগ পূর্ববর্তী

প্রশিক্ষণ নিয়ে আয় করে ফি পরিশোধের সুযোগ

হোটেলে যৌন নিগ্রহের পূর্বাভাস দেবে ট্রিপ অ্যাডভাইজর পরবর্তী

হোটেলে যৌন নিগ্রহের পূর্বাভাস দেবে ট্রিপ অ্যাডভাইজর

কমেন্ট