ইনস্টাগ্রামে সার্চ হিস্ট্রি মুছবেন যেভাবে

ইনস্টাগ্রামে সার্চ হিস্ট্রি মুছবেন যেভাবে

ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে ইনস্টাগ্রাম বেশ জনপ্রিয়। তারকা থেকে শুরু করে পেশাদার ফটোগ্রাফাররাও ছবি প্রকাশের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন। সহজে নির্দিষ্ট বিষয়ের ছবি খুঁজে পেতে এখানে রয়েছে ‘সার্চ’ সুবিধা। একবার যা সার্চ করা হয়, পরে সেই শব্দগুলোই ইনস্টাগ্রামের সার্চ বারে বারবার প্রদর্শিত হয়। অনেক ব্যবহারকারীর কাছে বিষয়টি বিরক্তিকর। তবে চাইলে এই সার্চ হিস্ট্রি মুছে ফেলা যায় সুবিধাটি পেতে প্রথমে ইনস্টাগ্রামে নিজের প্রফাইলে ঢুকে ওপরে থাকা সেটিংসে যেতে হবে। এরপর স্ক্রল ডাউন করলে একেবারে নিচের দিকে Clear Search History দেখা যাবে। এতে ক্লিক করলে Yes, I’m Sure প্রদর্শিত হবে। অপশনটিতে ক্লিক করলেই ইনস্টাগ্রামের সার্চ হিস্ট্রি মুছে যাবে। অ্যানড্রয়েড ও আইওএস দুই প্ল্যাটফর্মে একই উপায়ে সার্চ হিস্ট্রি মুছতে হবে। তবে ইনস্টাগ্রামে কোনো শব্দ লিখে সার্চ করার সময় নির্দিষ্ট শব্দের ওপর নির্ভর করে ডিফল্টভাবে কিছু সাজেশন প্রদর্শিত হয়ে থাকলে সার্চ হিস্ট্রি মুছে ফেলার পরও ডিফল্ট সাজেশনস দেখাবে।
মেকআপ করা মুখকে ন্যাচারাল লুক দিবে যে অ্যাপ! পূর্ববর্তী

মেকআপ করা মুখকে ন্যাচারাল লুক দিবে যে অ্যাপ!

প্লে স্টোর থেকে উধাও ইউসি ব্রাউজার পরবর্তী

প্লে স্টোর থেকে উধাও ইউসি ব্রাউজার

কমেন্ট