রোবটের কারণে বেকার হবে ৩৮ কোটি মানুষ

রোবটের কারণে বেকার হবে ৩৮ কোটি মানুষ

রোবটসহ কর্মক্ষেত্রে অটোমেশনের কারণে ২০৩০ সালের মধ্যে ৩৭ কোটি ৫০ লাখ মানুষ বেকার হবে। এজন্য তাদেরকে বেছে নিতে হবে ভিন্ন কোনো পেশা। এক গবেষণা প্রতিবেদনে এমন আশঙ্কার কথা জানিয়েছে দ্য ম্যাককিনসে গ্লোবাল ইন্সটিটিউট। প্রতিবেদনে বলা হয়েছে, যন্ত্র চালনা কিংবা ফাস্ট ফুড তৈরি, এমন কাজগুলো চলে আসবে অটোমেশনের আওতায়। এছাড়াও ডেটা কালেকশন এবং প্রসেসিং, এই কাজটিও ধীরে ধীরে স্বয়ংক্রিয় ব্যবস্থার অধীনে চলে যাবে। ফলে এর সাথে সম্পর্কিত আরও কিছু পেশার মানুষও চাকরি হারাবে। পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকার জন্য বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জনে জোর দেওয়া হয়েছে এ প্রতিবেদনে। ম্যাককিনসে গ্লোবালের পার্টনার সুসান লুন্ড এ প্রতিবেদনটি তৈরির সাথে যুক্ত ছিলেন। তিনি জানান, মানুষ তার জীবনের প্রথম ২০ বছর পড়ালেখা করবে এবং পরের ৪০-৫০ বছর কাজ করবে, এ ব্যবস্থা এখন ভেঙ্গে পড়েছে। এখন পুরো ক্যারিয়ার জুড়েই শেখা এবং প্রশিক্ষণের বিষয়টি নিয়ে ভাবতে হবে। তবে কিছু পেশা এই ঝুঁকিমুক্ত থাকার সম্ভাবনা বেশি। এর মধ্যে আছে ব্যবস্থাপনা, সামাজিক কর্মকাণ্ড বা দক্ষতা প্রয়োগ ভিত্তিক কাজগুলো। এছাড়া মালি, প্লাম্বার, শিশু ও বৃদ্ধদের দেখাশোনা করা প্রভৃতি পেশাও অটোমেশনের আওতায় আসবে না বলে ধারণা করা হয়েছে এ প্রতিবেদনে। তিনি আরও জানান, ১৯০০ সালের পর এটিই হতে পারে কর্মক্ষেত্রে বড় একটি পরিবর্তন। সে সময় মানুষের মাঝে কৃষিক্ষেত্র ছেড়ে কলকারখানায় চাকরি নেওয়ার একটি হিড়িক পড়েছিল।
দাম কমেছে যেসব স্মার্টফোনের পূর্ববর্তী

দাম কমেছে যেসব স্মার্টফোনের

মঙ্গলগ্রহে 'মুক্তোর শহর', নকশা বানাল এমআইটি! পরবর্তী

মঙ্গলগ্রহে 'মুক্তোর শহর', নকশা বানাল এমআইটি!

কমেন্ট