স্মার্টফোনের ভাঙা কাচ জুড়ে যাবে হাতের স্পর্শে!

স্মার্টফোনের ভাঙা কাচ জুড়ে যাবে হাতের স্পর্শে!

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আসলেই এলো বড় সুখবর। কারণ আবিষ্কৃত হয়েছে এমন এক কাচ যা ভাঙলে আবার জোড়া লেগে যায় নিজে থেকে। শুনতে যতই অবিশ্বাস্য মনে হলেও, টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে এমনই এক দুর্দান্ত কাণ্ড ঘটিয়েছেন একদল গবেষক। জানা গেছে, টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাকুজো আইদার অধীনে একদল গবেষক তৈরি করছিলেন এক ধরনের আঠা। তখনই অকস্মাৎ সেখানে তৈরি হয়ে যায় সেই বিশেষ ধরনের কাচ। দেখা যায়, এই কাচে যদি চিড় ধরে, এমনকী যদি ভেঙেও যায়, তা হলেও এমনিতেই জুড়ে যাচ্ছে কাচ। কেবল হাতে ধরে রাখতে হবে কাচের ভাঙা অংশগুলি। কিছুক্ষণের মধ্যেই ঘটে যাবে ম্যাজিক! এমন এক আবিষ্কার স্মার্টফোনের জগতে রাতারাতি বিপ্লব এনে দিতে পারে বলে মনে করছেন অধ্যাপক তাকুজো। এখন দেখার বিষয়, কত তাড়াতাড়ি এই নতুন আবিষ্কারকে নিজেদের ফোনে ব্যবহার করতে উদ্যোগী হয় স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলি।
বাজারে আসছে সঙ্গী রোবট! পূর্ববর্তী

বাজারে আসছে সঙ্গী রোবট!

বহনযোগ্য ইলেকট্রিক স্কুটার বাজারে আসছে পরবর্তী

বহনযোগ্য ইলেকট্রিক স্কুটার বাজারে আসছে

কমেন্ট