নতুন সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে

নতুন সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে

ব্যবহার আরও মসৃণ করতে একগুচ্ছ সুবিধা আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। বার্তা আদান প্রদান করতে করতেই ভিডিও কল করা যাবে। ভিডিও বন্ধ করে ভয়েস কল করতে চাইলেও তা করা যাবে অনায়াসে। এক সঙ্গে সব অপশন চালু থাকায় হোয়াটঅ্যাপ ব্যবহারকারীর সময় বাঁচবে বলে জানানো হয়েছে। আপাতত, অ্যান্ড্রয়েডের পরীক্ষামূলক বিটা ভার্সনে হোয়াটসঅ্যাপের এই সুবিধাগুলো পাওয়া যাচ্ছে। গ্রাহক এই সুবিধা পেতে চাইলে অ্যান্ড্রয়েড বিটায় গিয়ে লগ ইন করতে হবে। খুব শিগগিরই সব অ্যান্ড্রয়েড ফোনেই এই সুবিধা মিলবে। এখন ভিডিও কল থেকে ভয়েস কল করতে হলে আগের কল কাটতে হয়। এরপর চ্যাটে যেতে হয়। পরে ভয়েস কলের অপশনে ক্লিক করতে হয়। তাতে গ্রাহকের অনেক সময় নষ্ট হয়। দেরীতে হলেও সেই সমস্যার সমাধানে উদ্যোগী হল হোয়াটসঅ্যাপ।
ভুল জায়গায় বার্তা পাঠিয়ে ক্ষমা চাইল অ্যাপল পূর্ববর্তী

ভুল জায়গায় বার্তা পাঠিয়ে ক্ষমা চাইল অ্যাপল

ভিন গ্রহের প্রাণীর আঁকা নকশা! পরবর্তী

ভিন গ্রহের প্রাণীর আঁকা নকশা!

কমেন্ট