মহাকাশ থেকে ফিরেছে স্পেসএক্স ড্রাগন

মহাকাশ থেকে ফিরেছে স্পেসএক্স ড্রাগন

প্রায় এক মাস অবস্থানের পর আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে ফিরেছে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসিউল। এর আগেও একবার সরবরাহ কাজে ব্যবহার করা হয়েছে এটি। এবার দ্বিতীয়বারের মতো মিশন সম্পন্ন করেছে যানটি। খবর টেকক্রাঞ্চের। ভূপৃষ্ঠে নামার ছয় ঘণ্টা আগে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে যাত্রা শুরু করে ড্রাগন। শনিবার সকালে মাটিতে নামার আগে সফলভাবে প্যারাসুট খুলেছে ক্যাপসিউলটির। ২০১৭ সালের ১৫ ডিসেম্বর পাঠানো হয় ড্রাগন ক্যাপসিউল। এতে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের জন্য ৪৮০০ পাউন্ড সরবরাহ পাঠানো হয়।
মঙ্গলে এবার ভিনগ্রহীদের কবরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা! পূর্ববর্তী

মঙ্গলে এবার ভিনগ্রহীদের কবরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা!

‌১৯৮৫ সালেই মৃত্যু হয়েছে স্টিফেন হকিংয়ের! পরবর্তী

‌১৯৮৫ সালেই মৃত্যু হয়েছে স্টিফেন হকিংয়ের!

কমেন্ট