দেশে রক্তদানের ক্ষেত্রে সেবা চালু করেছে ফেসবুক

দেশে রক্তদানের ক্ষেত্রে সেবা চালু করেছে ফেসবুক

বর্তমানে দেশে রক্তদানের ক্ষেত্রে এবং প্রয়োজনীয় গ্রুপের রক্ত সংগ্রহের ক্ষেত্রে ব্যাপক পরিসরে ব্যবহার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। তবে এ প্রক্রিয়া আরও সহজ করতে আনুষ্ঠানিকভাবে নতুন একটি সেবা চালুর ঘোষণা দিয়েছে এ সামাজিক যোগাযোগ মাধ্যমটি। আগামীকাল থেকে দেশে এ সেবাটি পাওয়া যাবে। আজ রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ সেবাটি চালুর ঘোষণা দেন ফেসবুক সাউথ এশিয়ার হেলথ প্রোডাক্ট ম্যানেজার হেমা বুদারাজু। তিনি জানান, এ সেবাটি চালুর ক্ষেত্রে বাংলাদেশ দ্বিতীয়। এর আগে ভারতে প্রথম দেশ হিসেবে সেবাটি চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রয়োজনীয় মুহূর্তে রক্ত সংগ্রহ করা আরও সহজ হয়ে যাবে বলে মনে করেন তিনি। এর মাধ্যমে রক্তদানের বিষয়ে মানুষের মাঝে সচেতনতা তৈরি করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন ফেসবুকের এ কর্মকর্তা।
নিশ্চয়তা দেবে না ফেসবুক পূর্ববর্তী

নিশ্চয়তা দেবে না ফেসবুক

সাগরে জাহাজের অবস্থান জানাবে ‘স্টিল টেস্টিং’ রকেট পরবর্তী

সাগরে জাহাজের অবস্থান জানাবে ‘স্টিল টেস্টিং’ রকেট

কমেন্ট