৪জি সুবিধা পাবে না দেশের আইফোন ব্যবহারকারীরা

৪জি সুবিধা পাবে না দেশের আইফোন ব্যবহারকারীরা

সরকারের পক্ষ থেকে নতুন বছরের উপহার হিসেবে আগামী সোমবার দেশে আনুষ্ঠানিকভাবে ৪জি মোবাইল ফোন সেবা চালুর কথা রয়েছে। তবে চতুর্থ প্রজন্মের এ (ফোরজি) মোবাইল ফোন সেবা শুরুতে পাচ্ছে না আইফোন ব্যবহারকারীরা। এ জন্য তাদের অপেক্ষা করতে হতে পারে কয়েক দিন বা কয়েক সপ্তাহ। এ ব্যাপারে মোবাইল ফোন সেবা প্রদানকারী কোম্পানির একজন উধ্বর্তন কর্মকর্তা জানান, ফোন সেটগুলোর সঙ্গে ফোরজি প্রযুক্তির সমন্বয়ে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। বিষয়টি সুরাহা করতে ফোনগুলোর কান্ট্রি লক খুলতে হবে। মোবাইল ফোন সেবা প্রদানকারী শীর্ষ কোম্পানিগুলো জানিয়েছে, দেশে ১৫ লাখ আইফোন ব্যবহারকারী রয়েছে। তারা দেখতে পেয়েছেন অ্যাপল কোম্পানির হ্যান্ডসেটগুলোতে বাংলাদেশের কান্ট্রি কোড ‘+৮৮০’ লক করা। বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনকে (বিটিআরসি) এ বিষয়ে অবহিত করা হয়েছে বলে তারা জানিয়েছেন। বিষয়টি আগামী দুই এক দিনের মধ্যে সমাধান করা হবে জানিয়েছে বিটিআরসি। জানা যায়, থ্রি-জি এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভুলত্রুটি দূর করে সার্বিকভাবে ফোরজিতে সেবারমান আরো উন্নত হবে।
নিজের নাম্বার লুকিয়ে ব্যবহার করুন হোয়্যাটসঅ্যাপ পূর্ববর্তী

নিজের নাম্বার লুকিয়ে ব্যবহার করুন হোয়্যাটসঅ্যাপ

আগামী দশকের মধ্যে সমুদ্রের পানির স্তর হবে দ্বিগুন পরবর্তী

আগামী দশকের মধ্যে সমুদ্রের পানির স্তর হবে দ্বিগুন

কমেন্ট