এবার মহাকাশে নিখোঁজ ভারতীয় স্যাটেলাইট!

এবার মহাকাশে নিখোঁজ ভারতীয় স্যাটেলাইট!

মহাকাশে পাঠানো ভারতীয় একটি সামরিক স্যাটেলাইট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়েছে। উৎক্ষেপণ করার দুদিন পরেই এ ঘটনা ঘটেছে। এর আগে চীনা মহাকাশ স্টেশন তিয়ানগং-১ এর ক্ষেত্রেও এ ধরনের ঘটনা ঘটে। তবে গতকাল তিয়ানগং-১ এর ধ্বংসাবশেষ দক্ষিণ প্রশান্ত মহাসাগর পড়েছে। জানা গেছে, ভারতে সশস্ত্র বাহিনীর মধ্যে যোগাযোগ আরো উন্নত করতে স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হয়েছিল। স্যাটেলাইটটি ভারতের নিজস্ব প্রযুক্তি দিয়েই তৈরি হয়েছে। এদিকে, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরও জানায়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্যে বিদ্যুৎ সরবরাহে ত্রুটিকেই দায়ী করা হচ্ছে। সংস্থাটি জানায়, হারিয়ে যাওয়া স্যাটেলাইটটির ওজন ২,০৫৫ কেজি। সংযোগ পুন:স্থাপনের জন্যে চেষ্টা চালানো হচ্ছে। এই স্যাটেলাইটটি তৈরিতে খরচ হয়েছে ২৭০ কোটি রুপি। প্রসঙ্গত, ২০১৪ সালে ভারত মঙ্গল গ্রহের কক্ষপথে একটি মহাকাশ যান পাঠায়। গত ফেব্রুয়ারি মাসে মহাকাশে একবারে ১০৪টি স্যাটেলাইট পাঠিয়ে রেকর্ড সৃষ্টি করেছিল ভারত।
আইফোনে নতুন যেসব আপডেট নিয়ে এসেছে অ্যাপল পূর্ববর্তী

আইফোনে নতুন যেসব আপডেট নিয়ে এসেছে অ্যাপল

এবার নকিয়া ২০১০ ফিরছে! পরবর্তী

এবার নকিয়া ২০১০ ফিরছে!

কমেন্ট