মঙ্গলগ্রহের মাটির গভীরে অনুসন্ধান চালাবে নাসা

মঙ্গলগ্রহের মাটির গভীরে অনুসন্ধান চালাবে নাসা

সৌরজগত নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। অনেক আগে থেকেই এ নিয়ে শুরু হয়েছে গবেষণা। আর তারই জের ধরে এবার মঙ্গলগ্রহের মাটির গভীরে কী রয়েছে তা নিয়ে অনুসন্ধান চালাতে উদ্যোগ নিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। জানা গেছে, এবার মঙ্গলগ্রহে এমন একটি যান পাঠানো হচ্ছে, যা গর্ত করার কাজ করবে। ইনসাইট নামে মঙ্গলে এবারের মিশনটির অধীনে আগামী ৫ মে সরঞ্জাম নিয়ে মঙ্গলের উদ্দেশ্যে একটি রকেট যাত্রা করবে। ইনসাইটের কোনো চাকা নেই বলে জানা গেছে। তবে এর ৭.৮ ফুট রবোটিক আর্ম রয়েছে। এটি মঙ্গলের মাটিতে সিসমোমিটার স্থাপন করবে। ফলে মঙ্গলের মাটিতে ভূমিকম্প হলেই তা নির্ণয় করবে যন্ত্রটি। ইনসাইটের অন্য একটি বাহুর আকার ১৬ ফুট। এটি মঙ্গলের মাটির গভীরে প্রবেশ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। পাশাপাশি ইনসাইটে একটি উন্নতমানের আবহাওয়া কেন্দ্রও থাকছে। ধারণা করা হচ্ছে, মঙ্গলগ্রহের অভ্যন্তরে কী রয়েছে, তার বিস্তারিত জানা যাবে ইনসাইট থেকে।
আরও জোরাল হল মঙ্গলে প্রাণের দাবি! পূর্ববর্তী

আরও জোরাল হল মঙ্গলে প্রাণের দাবি!

চালকবিহীন গাড়ি প্রযুক্তিতে বিনিয়োগ করছে চীনের আলিবাবা পরবর্তী

চালকবিহীন গাড়ি প্রযুক্তিতে বিনিয়োগ করছে চীনের আলিবাবা

কমেন্ট