ভুয়া টুইটার একাউন্টের বিষয়ে নতুন সিদ্ধান্ত ইলন মাস্কের

ভুয়া টুইটার একাউন্টের বিষয়ে নতুন সিদ্ধান্ত ইলন মাস্কের

টুইটার কেনার এক সপ্তাহের মাথায় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্মটিতে একের পর এক পরিবর্তন আনা শুরু করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।


আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (৭ নভেম্বর) টুইটারে এক বার্তায় ইলন মাস্ক আবারও স্পষ্ট করেছেন টুইটারে ভুয়া অ্যাকাউন্ট খোলার বিরুদ্ধে কঠোর নীতি প্রয়োগ করা হবে।

ইলন মাস্ক লিখেছেন, যেকোনো টুইটার হ্যান্ডেল জাল বলে প্রমাণিত হলে স্থায়ীভাবে স্থগিত করা হবে। সেক্ষেত্রে কোনো সতর্কতা জারি করা হবে না। এর আগে মাস্ক ঘোষণা করেছিলেন, একাউন্ট স্থগিতের আগে সতর্কতা জারি করা হবে।

তবে এবার বলেছেন, যেহেতু টুইটারে একাউন্ট নিয়ে ব্যাপক ভেরিফিকেশনের কাজ চলছে, সেক্ষেত্রে ভুয়া একাউন্টের ক্ষেত্রে কোনো সতর্কতা জারি করা হবে না। যেহেতু একাউন্ট সাইন আপের সঙ্গে সঙ্গে ব্লু ভেরিফিকেশন বিশেষভাবে জড়িত, সেক্ষেত্রে কোনো ভুয়া একাউন্ট থাকতে পারবে না।

এদিকে শনিবার অ্যাপলের অ্যাপ স্টোরে টুইটার অ্যাপটি আপডেট করেছে। এতে ব্লু ভেরিফিকেশনের জন্য ৮ ডলার চার্জ ধার্য করা শুরু করেছে।

নতুন ব্লু ভেরিফিকেশন সিস্টেমের পাশাপাশি শিগগিরই বিজ্ঞাপনের সংখ্যাও অর্ধেকে নামানোর প্রতিশ্রুতি দিয়েছে টুইটার। এ ছাড়া আসছে দীর্ঘ ভিডিও পোস্ট করা, রিপ্লাই, মেনশন এবং সার্চের ক্ষেত্রে অগ্রাধিকার র‌্যাঙ্কিং পাওয়ার ফিচার।

 

প্ল্যাটফর্মটি দ্রুত পরিবর্তনের জন্য মাস্ক মরিয়া হয়ে আছেন। গেল সপ্তাহে আনুষ্ঠানিকভাবে টুইটারের নিয়ন্ত্রণ নিজ হাতে নেয়ার পর প্রতিষ্ঠানটির বেশিরভাগ শীর্ষ কর্মকর্তার পাশাপাশি প্রায় অর্ধেক কর্মী বরখাস্ত করেছেন মাস্ক। তিনি টুইটার ব্লু সাবস্ক্রিপশন পরিকল্পনাটিকে আয় বাড়ানো ও ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলার উপায় হিসেবে দেখছেন।

টুইটার ব্লু বর্তমানে ব্যবহার করতে পারবেন শুধু মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্যের ব্যবহারকারীরা। তবে মাস্ক জানিয়েছেন, এ পরিষেবাটি বিশ্বব্যাপী গ্রাহকদেরও ব্যবহারের সুযোগ দেয়া হবে।

 

সফলভাবে গ্রহাণুতে আঘাত হানল নাসার যান পরবর্তী

সফলভাবে গ্রহাণুতে আঘাত হানল নাসার যান

কমেন্ট