ইনস্টাগ্রামে শিশু যৌন নির্যাতনের বিজ্ঞাপন নিয়ে চাপে মেটা

ভারতে ইনস্টাগ্রামে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে কড়া নোটিশ দিয়েছে দেশটির সরকার। এক সপ্তাহের ব্যবধানে মেটার দুটি জনপ্রিয় প্ল্যাটফর্ম—ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ—ভারত সরকারের নজরদারির মুখে পড়েছে।

সোমবার (৬ জুলাই) সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য দেয়।

শনিবার  ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মেটাকে নির্দেশ দেয়, ইনস্টাগ্রামে থাকা শিশু নির্যাতনসংক্রান্ত সব বিজ্ঞাপন ও কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলতে হবে। একই সঙ্গে সাত দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।

সম্প্রতি বিবিসির এক অনুসন্ধানে উঠে আসে, ভারতে ইনস্টাগ্রামে অর্থের বিনিময়ে শিশু যৌন নির্যাতনের ভিডিও বিক্রির বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপরই ভারত সরকার মেটার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়।

এ বিষয়ে মেটা জানিয়েছে, শিশু নির্যাতনসংক্রান্ত কোনো কনটেন্টের প্রতি তাদের 'জিরো টলারেন্স' নীতি রয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নিয়মিত এ ধরনের কনটেন্ট শনাক্ত ও সরিয়ে ফেলা হচ্ছে। তবে বিশ্বের ৩৫০ কোটির বেশি ব্যবহারকারীর মধ্যে কিছু অপরাধী বিভিন্ন কৌশলে নিয়ম এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ভারত বর্তমানে মেটার সবচেয়ে বড় বাজার। দেশটিতে ৪৮ কোটির বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করেন। এছাড়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যাও বিশ্বের যেকোনো দেশের তুলনায় ভারতে বেশি।

এর আগে গত সপ্তাহে হোয়াটসঅ্যাপের নতুন ইউজারনেম সুবিধা নিয়েও আপত্তি জানায় ভারত সরকার। সরকারের আশঙ্কা, এই ফিচার চালু হলে সাইবার অপরাধ বাড়তে পারে। তাই ফিচারটি আপাতত চালু না করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মেটা বলেছে, ফোন নম্বর প্রকাশ না করেই নিরাপদে যোগাযোগের সুযোগ করে দিতেই এই ফিচার আনা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ঘটনাগুলো মেটার জন্য বড় সতর্কবার্তা। ভারতের মতো বিশাল বাজারে ব্যবসা চালিয়ে যেতে হলে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা এবং কনটেন্ট পর্যবেক্ষণে আরও কঠোর হতে হবে প্রতিষ্ঠানটিকে।ভারতে ইনস্টাগ্রামে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে কড়া নোটিশ দিয়েছে দেশটির সরকার। এক সপ্তাহের ব্যবধানে মেটার দুটি জনপ্রিয় প্ল্যাটফর্ম—ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ—ভারত সরকারের নজরদারির মুখে পড়েছে।

সোমবার (৬ জুলাই) সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য দেয়।

শনিবার  ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মেটাকে নির্দেশ দেয়, ইনস্টাগ্রামে থাকা শিশু নির্যাতনসংক্রান্ত সব বিজ্ঞাপন ও কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলতে হবে। একই সঙ্গে সাত দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।

সম্প্রতি বিবিসির এক অনুসন্ধানে উঠে আসে, ভারতে ইনস্টাগ্রামে অর্থের বিনিময়ে শিশু যৌন নির্যাতনের ভিডিও বিক্রির বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপরই ভারত সরকার মেটার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়।

এ বিষয়ে মেটা জানিয়েছে, শিশু নির্যাতনসংক্রান্ত কোনো কনটেন্টের প্রতি তাদের 'জিরো টলারেন্স' নীতি রয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নিয়মিত এ ধরনের কনটেন্ট শনাক্ত ও সরিয়ে ফেলা হচ্ছে। তবে বিশ্বের ৩৫০ কোটির বেশি ব্যবহারকারীর মধ্যে কিছু অপরাধী বিভিন্ন কৌশলে নিয়ম এড়িয়ে যাওয়ার চেষ্টা করে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ভারত বর্তমানে মেটার সবচেয়ে বড় বাজার। দেশটিতে ৪৮ কোটির বেশি মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করেন। এছাড়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যাও বিশ্বের যেকোনো দেশের তুলনায় ভারতে বেশি।

এর আগে গত সপ্তাহে হোয়াটসঅ্যাপের নতুন ইউজারনেম সুবিধা নিয়েও আপত্তি জানায় ভারত সরকার। সরকারের আশঙ্কা, এই ফিচার চালু হলে সাইবার অপরাধ বাড়তে পারে। তাই ফিচারটি আপাতত চালু না করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মেটা বলেছে, ফোন নম্বর প্রকাশ না করেই নিরাপদে যোগাযোগের সুযোগ করে দিতেই এই ফিচার আনা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ঘটনাগুলো মেটার জন্য বড় সতর্কবার্তা। ভারতের মতো বিশাল বাজারে ব্যবসা চালিয়ে যেতে হলে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা এবং কনটেন্ট পর্যবেক্ষণে আরও কঠোর হতে হবে প্রতিষ্ঠানটিকে।

আইফোন প্রেমীদের জন্য দুঃসংবাদ দিলো টিম কুক পরবর্তী

আইফোন প্রেমীদের জন্য দুঃসংবাদ দিলো টিম কুক

কমেন্ট