গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী
গাজায় চলছে ইসরাইলি বর্বরতা, আন্তর্জাতিক সম্প্রদায়কে এক হওয়ার আহ্বান এরদোগানের
গাজায় চলছে ইসরাইলি বর্বরতা। সেই বর্বরতা থেকে রেহাই পাচ্ছে না নিষ্পাপ শিশুরাও। অথচ গাজায় যখন নির্বিচারে হত্যা করা হচ্ছে শিশুদের, তখন সে বিষয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা ঘোষণা না দিয়ে গত ৪ জুন আন্তর্জাতিক শিশু দিবস পালন করেছে জাতিসংঘ, যা নিয়েই এবার আন্তর্জাতিক সম্প্রদায়কে এক হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
গাজায় চলা বর্বরতার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় এরদোগান বলেন, ‘আমি গাজার শিশু ও মানবতার সম্মান ও মর্যাদা রক্ষা করার আহ্বান জানাচ্ছি। নিয়ন্ত্রণের বাইরে ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য সব রাষ্ট্রকে আহ্বান জানাচ্ছি।’
এরদোগান আরও বলেন, ‘তুর্কি হিসাবে বিশ্বের যেখানেই নিপীড়িত, নির্যাতিত, নির্বাসিত ব্যক্তি আছে, বিশেষ করে গাজায়; এ ছাড়া বিশ্বের যেখানেই শিশুদের হত্যা করা হচ্ছে, যেখানেই ক্ষুধা ও দারিদ্র্যের পরীক্ষা নেওয়া হচ্ছে; সেখানেই আমরা আমাদের হাত বাড়িয়ে দেব। এবং আন্তরিকভাবে কাজ চালিয়ে যাব। এই বিশ্বাসের সঙ্গে যে আরও ন্যায়সঙ্গত বিশ্ব চাইলে সবই সম্ভব। ’
গাজায় এই হত্যাকাণ্ডকে মানবতার খুন হিসেবে আখ্যা দিয়ে এরদোগান আরও বলেন, ‘গাজায় শুধু শিশুরাই খুন হচ্ছে না, মানবতাও। দুর্ভাগ্যবশত বিশ্ব এই পরীক্ষায় ব্যর্থ হয়েছে।’ এ ছাড়া গাজায় চলা এই নির্মম হত্যাযজ্ঞ দ্রুত বন্ধে জাতিসংঘের প্রতি আহ্বান জানান তিনি।
কমেন্ট