সিরিয়ায় গাড়িবোমা হামলা, ২ ইরানপন্থী যোদ্ধা নিহত

সিরিয়ায় গাড়িবোমা হামলা, ২ ইরানপন্থী যোদ্ধা নিহত

সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর দেইর এজোরে শনিবার গাড়িবোমা হামলায় দুই ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছেন। একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ হয়। এতে দুই ইরান সমর্থিত যোদ্ধা নিহত হন।

এরপর সরকারি বাহিনি ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলো হামলাস্থলের চারপাশে নিরাপত্তা বেষ্টনী আরোপ করে। তবে এ হামলার পেছনে কারা ছিল তা স্পষ্ট নয়। তেহরানের শক্ত ঘাঁটি দেইর এজোর শহরে ইরানের উপদেষ্টা, প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে।
এএফপি অনুসারে, ইরাকের সীমান্তবর্তী তেলসমৃদ্ধ অঞ্চল দেইর এজোর প্রদেশের নিয়ন্ত্রণ ইউফ্রেটিস নদীর পূর্বে কুর্দি বাহিনী ও ইরান সমর্থিত সিরিয়ার সরকারি বাহিনী এবং পশ্চিমে তাদের প্রক্সিদের মধ্যে বিভক্ত।

অন্যদিকে লেবাননের শক্তিশালী হিজবুল্লাহ আন্দোলনসহ ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর থেকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীকে শক্তিশালী করেছে। ২০১১ সালের একটি বিদ্রোহের ওপর সিরিয়ার সরকারের নির্মম দমন সংঘাতের সূত্রপাত করেছিল। সেই সংঘাতে অর্ধ মিলিয়নেরও বেশি মানুষ নিহত হয় এবং বিদেশি সেনাবাহিনী ও জিহাদিদের সংঘর্ষে টেনে আনে।

বিজেপির মানহানির মামলায় জামিন রাহুলের পরবর্তী

বিজেপির মানহানির মামলায় জামিন রাহুলের

কমেন্ট