বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
ট্রাম্পকে হত্যাচেষ্টায় ইরানি হুমকি, সাবেক এই প্রেসিডেন্টের নিরাপত্তা জোরদার করে সিক্রেট সার্ভিস
যুক্তরাষ্ট্রে পেনসিলভেইনিয়া রাজ্যে নির্বাচনি প্রচার সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার শিকার হওয়ার পর বড় ধরনের কয়েকটি প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে মার্কিন সিক্রেট সার্ভিসকে।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, মূলত ট্রাম্পকে হত্যা করতে ইরানের পরিকল্পনা রয়েছে, এমন খবর জানার পর সাবেক এই প্রেসিডেন্টের নিরাপত্তা জোরদার করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে হত্যায় ইরানি ষড়যন্ত্রের কথা জানতে পেরে কয়েক সপ্তাহ আগে সাবেক এই প্রেসিডেন্টের নিরাপত্তা জোরদার করা হয়েছিল বলে দেশটির জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।
তবে কর্মকর্তারা বলছেন, কথিত ওই ইরানি চক্রান্ত এবং গত শনিবার পেনসিলভেনিয়ায় সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টার মধ্যে কোনো যোগসূত্র আছে তা এখনও জানা নেই।
মার্কিন জাতীয় নিরাপত্তা কর্মকর্তার মতে, মার্কিন সিক্রেট সার্ভিস এবং ট্রাম্পের প্রচারণা দলকে ইরানি এই হুমকির বিষয়ে অবহিত করা হয়েছিল এবং এর ফলে ট্রাম্পের নিরাপত্তাও বাড়ানো হয়েছিল।
গোয়েন্দা সূত্র বিবিসির মার্কিন সংবাদ অংশীদার সিবিএসকে জানিয়েছে, ইরানের হুমকির জবাবে সিক্রেট সার্ভিস গত জুন মাসে ট্রাম্পের নিরাপত্তা জোরদার করে। এর মধ্যে অতিরিক্ত কাউন্টার-অ্যাসল্ট এবং কাউন্টার-স্নাইপার এজেন্ট মোতায়েনের পাশাপাশি ড্রোন এবং রোবোটিক কুকুর ব্যবহারের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।
সিবিএস রিপোর্ট করেছে, ইরানের সম্ভাব্য অভিযানের বিশদ বিবরণ ‘গোয়েন্দা তথ্যের’ মাধ্যমে পাওয়া গেছে এবং ট্রাম্পের ওপর হামলার ঘটনাটি এমন এক সময়ে হয়েছে যখন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্টের বিষয়ে ‘ইরানের বকবক’ উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে।
জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশন অবশ্য এই প্রতিবেদনটিকে ‘অপ্রমাণিত এবং বিদ্বেষপূর্ণ’ বলে অভিহিত করেছে। তারা বলেছে, ট্রাম্প ‘একজন অপরাধী যাকে অবশ্যই আইনের আদালতে বিচার করতে হবে এবং শাস্তি পেতে হবে’।
কমেন্ট