ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা ফ্রান্সের, নিন্দা জানাল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা ফ্রান্সের, নিন্দা জানাল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বৃহস্পতিবার রাতে ঘোষণা দিয়েছেন, সেপ্টেম্বর মাসে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। ফিলিস্তিনি কর্মকর্তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘এই স্বীকৃতি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার নামান্তর।’ অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একে ‘অবিবেচক পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন।


ম্যাখোঁ বলেন, ‘আমাদের দায়িত্ব হলো বিশ্বের সামনে প্রমাণ করা যে শান্তি সম্ভব। গাজায় যুদ্ধ বন্ধ করা এবং সেখানকার মানুষকে ত্রাণ পৌঁছানোই এখন সবচেয়ে জরুরি অগ্রাধিকার।’
এদিকে বৃহস্পতিবারই কাতারে গাজা যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নেওয়া থেকে সরে দাঁড়ান। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, হামাস ‘সততার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছে না।


’ হামাস এই অভিযোগে বিস্ময় প্রকাশ করে বলেছে, তারা আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত ছিল। 
গাজার মানবিক পরিস্থিতিও আরো ভয়াবহ হয়ে উঠছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছে, গাজা শহরে প্রতি পাঁচটি শিশুর মধ্যে একজন অপুষ্টিতে ভুগছে — বিশেষ করে উত্তরের অংশে। এই হার প্রতিদিনই বাড়ছে।


ইসরায়েল ও হামাস দুইপক্ষই একে অপরকে পরিস্থিতির জন্য দায়ী করছে। তবে বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা গাজায় আরো বেশি ত্রাণ প্রবেশ করতে দেয়, নতুবা গণ-দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে।

৪৯ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত পরবর্তী

৪৯ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

কমেন্ট