প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী
মিয়ানমারের দুর্লভ খনিজের ওপর ট্রাম্পের নজর, নীতি বদলের চিন্তা
য়ানমারের বিশাল রেয়ার আর্থ বা দুর্লভ খনিজ মজুদের ওপর নিয়ন্ত্রণ পেতে এবং তা চীনের প্রভাব থেকে সরিয়ে আনার লক্ষ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নতুন নীতি বিবেচনা করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। এসব আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও, এটি কার্যকর হলে দীর্ঘদিনের যুক্তরাষ্ট্রের মিয়ানমার নীতিতে বড় পরিবর্তন ঘটতে পারে।
সূত্রগুলো জানায়, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সামনে দুটি বিপরীতমুখী প্রস্তাব উপস্থাপন করা হয়েছে—একটি প্রস্তাবে বলা হয়েছে, কাচিন স্বাধীনতা বাহিনী (কেআইএ)-র সঙ্গে শান্তিচুক্তির মাধ্যমে জান্তা সরকারের সঙ্গে আলোচনা করা হোক; আরেকটি প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে পরামর্শ দেওয়া হয়েছে জান্তাকে পাশ কাটিয়ে সরাসরি কাচিন বিদ্রোহীদের সঙ্গে কাজ করতে।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর যুক্তরাষ্ট্র মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলছে। তবে বর্তমানে বিদ্যমান রেয়ার আর্থ খনিজের ভূ-রাজনৈতিক গুরুত্বের কারণে এই অবস্থানে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কে রেখেছে প্রস্তাব?
প্রস্তাবগুলো এসেছে একজন মার্কিন ব্যবসায়ী লবিস্ট, অং সান সুচির সাবেক উপদেষ্টা, কাচিন বিদ্রোহীদের সঙ্গে পরোক্ষভাবে যুক্ত কিছু পক্ষ এবং কিছু আন্তর্জাতিক বিশ্লেষকের কাছ থেকে।
যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে পেশ করা প্রস্তাবগুলোর মধ্যে আরও রয়েছে—মিয়ানমারের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত সম্ভাব্য ৪০ শতাংশ শুল্ক হ্রাস করা, দেশটির সামরিক জান্তা ও তাদের মিত্রদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা, ভারী রেয়ার আর্থ খনিজ প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে ভারতের সঙ্গে যৌথভাবে কাজ করা এবং এসব কার্যক্রম বাস্তবায়নের জন্য একজন বিশেষ দূত নিয়োগ দেওয়ার বিষয়। সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য নিশ্চিত করেছে।
মিয়ানমারের একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের মালিক এবং আমেরিকান চেম্বার অব কমার্সের সাবেক প্রধান অ্যাডাম ক্যাসটিলো এই আলোচনার অন্যতম অংশগ্রহণকারী। ১৭ জুলাই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অফিসে এসব বিষয়ে একটি বৈঠক হয়, যদিও ভ্যান্স নিজে উপস্থিত ছিলেন না।
হোয়াইট হাউসে মিয়ানমার ইস্যুতে অনুষ্ঠিত আলোচনাগুলোকে এখনো "অনুসন্ধানমূলক ও প্রাথমিক পর্যায়ের" বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা বলেন, এই আলোচনা থেকে ট্রাম্প প্রশাসনের নীতিতে আদৌ কোনো পরিবর্তন আসবে কিনা, তা এখনো নিশ্চিত নয়—কারণ প্রশাসন সাধারণত বিদেশি সংকটে হস্তক্ষেপে সতর্কতা অবলম্বন করে, বিশেষ করে মিয়ানমারের মতো জটিল পরিস্থিতিতে।
জুলাইয়ের ১৭ তারিখে হওয়া একটি বৈঠক প্রসঙ্গে এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা বলেন, “এই বৈঠকটি মার্কিন ব্যবসায়িক সম্প্রদায়ের প্রতি সৌজন্য হিসেবে নেওয়া হয়েছিল এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মিয়ানারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ৫৭৯ মিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি সমন্বয়ের প্রচেষ্টাকে সমর্থন দিতেই এর আয়োজন।”
ক্যাসটিলো বলেছেন, “চীন যেভাবে মধ্যস্থতা করে, আমরাও তেমনভাবে কাচিন বিদ্রোহীদের সঙ্গে জান্তার একটি স্বায়ত্তশাসন ভিত্তিক চুক্তি করিয়ে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করতে পারি।”
কমেন্ট