যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই আরো ১০০০ ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করল রাশিয়া

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই আরো ১০০০ ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করল রাশিয়া

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই কিয়েভকে এক হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে রাশিয়া। এর বিপরীতে রাশিয়া ইউক্রেন থেকে ১৯ জন রুশ সেনার মরদেহ পেয়েছে বলে তাস সংবাদমাধ্যমকে এক সূত্র জানিয়েছে।

সূত্রের ভাষ্যমতে, ‘মোট ১০০০ মরদেহ ইউক্রেনকে হস্তান্তর করা হয়েছে। রাশিয়া ১৯টি মরদেহ গ্রহণ করেছে।


গত ১৯ জুন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছিলেন, পূর্বে হস্তান্তর করা ৬০০০ মরদেহ ছাড়াও রাশিয়া ইউক্রেনকে আরো ৩০০০ সেনার মরদেহ হস্তান্তর করতে প্রস্তুত।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে ওয়াশিংটনে কূটনৈতিক পর্যায়ে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতাদের আলোচনা চালিয়ে যাওয়ার মধ্যেই ইউক্রেন আর রাশিয়া তাদের হামলা অব্যাহত রেখেছে।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনের শিল্পাঞ্চল ক্রমেনচুকে ‘তেল ও যাতায়াত অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। ক্রমেনচুকে ইউক্রেনের বৃহত্তম তেল শোধনাগার রয়েছে এবং সেটিতে রাশিয়া নিয়মিতভাবে হামলা চালিয়ে আসছে।


এর মধ্যে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস রাশিয়া নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলে দুটি অস্ত্রের ডিপোতে হামলা করেছে বলে জানিয়েছে।

 

ট্রাম্পের সঙ্গে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের বৈঠকে যা হলো পরবর্তী

ট্রাম্পের সঙ্গে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের বৈঠকে যা হলো

কমেন্ট