পাকিস্তান ‘ফ্রাংকেনস্টাইন রাষ্ট্র’, জাতিসংঘে হাইকমিশনের সভায় ভারতের তোপ
ইসরায়েলে রকেট নিক্ষেপ গাজার যোদ্ধাদের
গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করে রবিবার দুটি রকেট ছোড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ এ হামলার দায় স্বীকার করেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বা ক্ষয়ক্ষতিও হয়নি।
ইসরায়েলি সেনারা এক বিবৃতিতে জানিয়েছে, ‘গাজার কেন্দ্রীয় অঞ্চল থেকে দুটি রকেট ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করতে দেখা গেছে।
এ সময় গাজা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের নেটিভোট শহরে সতর্কতাসূচক সাইরেন বেজে ওঠে।’
সামরিক এ বিবৃতিতে আরো বলা হয়, ‘একটি রকেট আকাশেই প্রতিহত করা হয়, আরেকটি খোলা জায়গায় গিয়ে পড়ে।’
হামাসের পাশাপাশি লড়াই করা ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা এক ঘোষণাইয় বলেছে, ‘আমাদের জনগণের বিরুদ্ধে জায়নবাদী শত্রুর করা অপরাধের জবাবে নেটিভোটে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে।’
বেশ কয়েক মাস পর এটাই প্রথমবার গাজা থেকে ছোড়া রকেট নেটিভোটকে লক্ষ্যবস্তু করেছে।
প্রায় ৫০ হাজার মানুষের বসবাস এ শহরে।
ইসরায়েলি সেনারা গাজা সিটির চারপাশে অভিযান জোরদার করার প্রাক্কালে এ রকেট হামলার ঘটনাটি ঘটল। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাসকে পরাজিত করা এবং ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় আটক করা জিম্মিদের ফেরত আনার লক্ষ্যে তারা এ অভিযান চালাচ্ছে।
সেনারা গাজা সিটিতে শনিবার টানা দ্বিতীয় দিনের মতো বিমান হামলায় একটি বহুতল ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেয়।
একই সঙ্গে পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় স্থানীয়দের সরিয়ে যেতে আহ্বান জানিয়ে হাজার হাজার লিফলেট ফেলা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা ও এএফপির এক সাংবাদিক।
কমেন্ট