সীমান্ত নিয়ন্ত্রণে স্টারমারকে যে পরামর্শ দিলেন ট্রাম্প

সীমান্ত নিয়ন্ত্রণে স্টারমারকে যে পরামর্শ দিলেন ট্রাম্প

যুক্তরাজ্যের সীমান্ত নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে সামরিক বাহিনী ব্যবহারের পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, অবৈধ অভিবাসন ঠেকাতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সেনাবাহিনী ব্যবহার করতে পারেন। বিষয়টি তিনি যুক্তরাজ্যে তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফরের শেষ দিনে এক সংবাদ সম্মেলনে বলেন। খবর বিবিসির।


ট্রাম্প জানান, তার দেশীয় আবাসস্থল চেকার্স-এ কিয়ারের সঙ্গে বৈঠকের সময় তারা অভিবাসন ইস্যু নিয়ে আলোচনা করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্রে সীমান্ত সুরক্ষার জন্য তিনি যেসব নীতি গ্রহণ করেছেন, যুক্তরাজ্যও অভিন্ন চ্যালেঞ্জের মুখে রয়েছে—যেখানে ছোট নৌকায় করে অভিবাসীরা ইংলিশ চ্যানেল পাড়ি দিচ্ছে।

তিনি বলেন, ‘মানুষ এখানে ঢুকে পড়ছে, আর আমি প্রধানমন্ত্রীর কাছে বলেছি, আমি হলে এটিকে বন্ধ করে দিতাম। এতে কিছু যায় আসে না আপনি সেনাবাহিনী ডাকবেন কি না, কিংবা যেকোনো উপায়েই হোক, এটিকে ঠেকাতেই হবে।



পরবর্তী সময় ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প কিয়ারকে অভিবাসন বিষয়ে ‘কঠোর অবস্থান’ নেওয়ার আহ্বান জানান। তার মতে, এ বিষয়টি কিয়ারকে ‘খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত করছে।’

যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প আরো বলেন, ‘অবৈধ অভিবাসন দেশকে ভেতর থেকে ধ্বংস করে দেয় এবং আমরা এখন আমাদের দেশে ঢুকে পড়া অনেক লোককে বহিষ্কার করছি।’

 

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ভেটো, ভেস্তে গেল গাজায় যুদ্ধবিরতি পরবর্তী

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ভেটো, ভেস্তে গেল গাজায় যুদ্ধবিরতি

কমেন্ট